1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

ময়মনসিংহে ঘড়ি প্রতিকে লড়বেন সাবেক মেয়র ইকরামুল হক টিটু। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৮ বার পঠিত

ময়মনসিংহে ঘড়ি প্রতিকে লড়বেন সাবেক মেয়র ইকরামুল হক টিটুঃ

খায়রুল বাশার, ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে টেবিল ঘড়ি প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করবেন সদ্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু। শুক্রবার নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ শুরু হয়। এসময় মেয়র প্রার্থী ইকরামুল হক টিটুর হাতে টেবিল ঘড়ি প্রতীক তুলে দেন ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং মসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী। ইকরামুল হক টিটু টেবিল ঘড়ি প্রতীক পাওয়ার পর শতশত নেতা-কর্মী ও সমর্থকদের আনন্দ উচ্ছ্বাসে ভরে ওঠে টাউনহল প্রাঙ্গণ। প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টেবিল ঘড়ি প্রতীকে মেয়র প্রার্থী মোঃ ইকরামুল হক টিটু বলেন, ভোটারদের প্রতি আমার আহ্বান থাকবে, দীর্ঘদিন সুখে-দুঃখে পাশে থেকে কাজ করেছি, উন্নয়নের চেষ্টা করেছি, আগামীদিনে অসমাপ্ত এবং প্রক্রিয়াধীন কাজগুলো বাস্তবায়ন করে ময়মনসিংহকে একটি সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী ৯ তারিখ সঠিক সময়ে, সঠিক সিদ্ধান্ত নিয়ে টেবিল ঘড়ি মার্কায় ভোট দিবেন। অপরদিকে মেয়র পদে অন্য চার প্রার্থীরা যে প্রতীক পেয়েছেন-জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম স্বপন মন্ডল পেয়েছেন দলীয় প্রতীক লাঙল, জেলা আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম পেয়েছেন ঘোড়া, শহর আওয়ামীলীগের সাবেক সভাপতি সাদেকুল হক খান মিল্কী টজু হাতি এবং কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সদস্য কৃষিবিদ ড. রেজাউল হক পেয়েছেন হরিণ প্রতীক। এছাড়াও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাধারণ এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মধ্যেও প্রতীক বরাদ্দ করা হয়েছে। প্রসঙ্গত, ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে পাঁচজন, ৩৩ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন এবং ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ৯ মার্চ ইভিএম-এর মাধ্যমে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD