1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

লাইফ গার্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ভুয়া ডাক্তারসহ আটক-৭, তিন লক্ষ টাকা জরিমানা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৯ বার পঠিত

লাইফ গার্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ভুয়া ডাক্তারসহ আটক-৭, তিন লক্ষ টাকা জরিমানা ।

__________রাজশাহী ব্যুরো

রাজশাহীর লক্ষীপুরে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন রাজশাহী সিভিল সার্জন ডা: আবু সাঈদ মোহাম্মাদ ফারুক। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রাজশাহী স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার ও লাইফ গার্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এসময় অনুমোদনহীন ও ভুয়া রিপোর্ট প্রদানের অভিযোগে স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়। অপরদিকে লাইফ গার্ড ডায়াগনস্টিক সেন্টারে ঝটিকা অভিযানে একজন ভুয়া ডাক্তার ও ৬ জন দালালসহ ৩ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
সোমবার (১২ ফেব্রুয়ারী) রাজশাহী সিভিল সার্জনের পরিচালনায় বেলা ৪:৩০ ঘটিকায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অবৈধ ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, দীর্ঘদিন থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারসহ ভুয়া রিপোর্ট ও দালাল কতৃক হয়রানি’র সংবাদ প্রকাশ হয়। সেই সকল সংবাদের জেরে রাজশাহী সিভিল সার্জন গোপনে তদন্ত শুরু করেন। তদন্তে প্রাথমিক সত্যতা পেয়ে নিয়মিত রুটিন ওয়ার্ক অনুযায়ী উক্ত অভিযান পরিচালনা করা হয়। বিকাল ৪:৩০ ঘটিকায় অভিযান টিম লক্ষীপুর স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার গিয়ে অনুমোদন না থাকায় সেটি বন্ধ করে দেয়। পরে ঐ অভিযান টিম লাইফ গার্ড ডায়াগনস্টিক সেন্টারে যায়। সেখানে গিয়ে ভুয়া ডাক্তার শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো মেডিসিন অভিজ্ঞ ডা: মাহাবুব আলমকে আটক করেন। ওই ভুয়া ডাক্তারকে তৎক্ষনাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট তিন মাস কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। সেখান থেকে আরো ৬ জন দালাল আটক করে ১০ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। লাইফ গার্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক সামিম রেজাকেও আটক করা হয়। মালিক সামিম রেজাকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয় ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD