1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দির অতি প্রিয় মানুষ সোলায়মান আর নেই মোহনপুরে র‍্যাবের অভিযানে ৩১ কেজি গাঁজাসহ আটক ১ তিনি আসছেন: স্বদেশেই জীবনের শেষ পরিণতির মুখোমুখি হতে! রাজশাহীতে ১১ দলীয় ঐক্য জোটের শোক র‍্যালি, জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি ইসকনের রথযাত্রা চলাকালে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই সন্ত্রাস প্রতিরোধ দিবসে রাবির বিজয়-২৪ হলের শিক্ষার্থীদের মিনি ম্যারাথন, ছাত্রলীগের সাবেক নেতাদের বিচারের দাবি রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু গোয়ালন্দতে জি এম চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে চৌধুরী আব্দুল হামিদ একাডেমি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান পাঁচবিবিতে ২০২৫ ২৬ অর্থবছরে কৃষি পুনবাসন সহায়তা খাতে বৃক্ষরোপণ কর্মসূচি আওতায় গাছ সহ উপকরণ বিতরণ। পাঁচবিবির আদিবাসী নারী ও শিক্ষার্থী পেল সেলাই মেশিন ও বাইসাইকেল

ঈদের আগে সাড়া দেশে গোয়েন্দা নজরদারী বাড়ানো হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৪০৪ বার পঠিত

নয়া কণ্ঠ অনলাইন ডেস্ক

ঈদের আগে সাড়া দেশে গোয়েন্দা নজরদারী বাড়ানো হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে গোয়েন্দা সতর্কতা বাড়ানো হচ্ছে। ফেরিঘাট ও নৌঘাটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থাকবে। ঈদে শিল্প এলাকার নিরাপত্তার ওপরও জোর দেওয়া হবে। গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র ঈদুল আজহা ২০২৩ উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা শেষে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ রাস্তার মোড় ও হাটে গুলোতে ওয়াচ টাওয়ার বসবে। সারা দেশের সড়কে-মহাসড়কে হাট বসানো যাবেনা বলে নিষেধাজ্ঞা থাকবে। সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীর একাধিক সদস্যরা মাঠে থাকবেন। প্রতিটা পশুর হাটে পশু চিকিত্সক থাকবেন। যাতে কোন পশু প্রচন্ড গরমে অসুস্থ্য হয়ে পড়লে সাথে সাথে ব্যবস্থা অনুযায়ী চিকিৎসা দিতে পারে। পশু কোনো নির্ধারিত হাটে নেওয়ার জন্য জোর করলে ব্যবস্থা নেওয়া হবে। হাসিলের টাকার পরিমাণ সাইনবোর্ডে লেখা থাকতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সুনির্দিষ্ট তথ্য ছাড়া কোরবানির পশুবাহী যানবাহন থামানো যাবে না। পশুর হাটে অস্থায়ী পুলিশ ক্যাম্প রাখা হবে, জাল নোট শনাক্ত করার মেশিন ও এটিএম বুথও থাকবে। বাস ও লঞ্চ টার্মিনাল, ফেরিঘাটে গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক অবস্থায় থাকবে, যাতে মলম পার্টি ও অজ্ঞান পার্টি কোনো কার্যক্রম পরিচালনা করতে না পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিসি ক্যামেরার আওতায় আনা হবে পশুর হাট গুলো। এ বছর সারা দেশে কমবেশি ৪ হাজার ৩৯৯টি পশুর হাট বসবে বলে আমাদের কাছে খবর এসেছে। এসব হাটে নিরাপত্তা দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ঈদের ছুটিতে সারা দেশে চুরি, ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কর্যক্রম প্রতিরোধে দৃশ্যমান টহলে থাকবে ব্যাটেলিয়ন র‍্যাব। যানজট নিরসনে গুরুত্বপূর্ণ রাস্তার মোড় গুলোতে হাইওয়ে পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সতর্ক পাহাড়ায় থাকবে। যেসব সড়ক গুলো যানজটপ্রবণ, সেখানে ওয়াচ টাওয়ারের ব্যবস্থা থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD