1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

বালিয়াকান্দিতে গাঁজার গাছসহ চাষী গ্রেপ্তার – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৩৭০ বার পঠিত

বালিয়াকান্দিতে গাঁজার গাছসহ চাষী গ্রেপ্তার

মো. আজমল হোসেন
বালিয়াকান্দি(রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৬ টি গাঁজা গাছসহ চাষী কানাই মন্ডল (৩৯) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত কানাই মন্ডল বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সন্তোষ মন্ডলের ছেলে।

থানা সূত্রে জানা যায়, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামানের নেতৃত্বে রবিবার (১৮ জুন) সন্ধ্যায় এসআই মো. রাজিবুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করেন। অভিযানে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পুষ আমলা গ্রামের কানাই মন্ডলকে তার রোপনকৃত পাট ক্ষেতের মধ্য থেকে ৬টি গাঁজার গাছ (প্রতিটি গাছ প্রায় ১২ ফুট লম্বা) উদ্ধার করা হয়। এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, কানাই মন্ডলকে আটকের পর মামলা দায়ের হয়েছে। তাকে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD