1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

নেত্রকোণায় তিতাস গ্যাস সরবরাহ বন্ধ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৯ বার পঠিত

নেত্রকোণায় তিতাস গ্যাস সরবরাহ বন্ধ

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :

সরবরাহ লাইন ফুটো হয়ে যাওয়ায় নেত্রকোণা জেলা শহরে পাইপলাইনে তিতাসের গ্যাসের সরবরাহ বন্ধ রয়েছে। শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের ডেংগা এলাকার সুয়াই নদীর পাইপ লাইনে এই ঘটনাটি ঘটে।

এতে চরম ভোগান্তিতে পড়েছে নেত্রকোণা শহরে তিতাস গ্যাসের সাড়ে ৫ হাজার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক। যেসব বাড়িতে পাইপলাইনের গ্যাসে রান্না হয়, সেসব বাড়িতে ভোগান্তিতে পড়ে মানুষ।আর গ্যাস ফিলিং স্টেশন বন্ধ থাকায় সিএনজি চালিত অটোরিকশারও ভাড়া বেড়েছে। খাবারের খোঁজে ভিড় বাড়ছে খাবারের হোটেলগুলোতে।

তিতাস গ্যাসের নেত্রকোণা আঞ্চলিক অফিসের প্রকৌশলী সুমঙ্গল গোলদার জানান, ময়মনসিংহের গৌরীপুরে ময়লাকান্দা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের উন্নয়ন কাজের জন্যে মাটি কাটার সময় ভেকুর আঘাতে গ্যাস সরবরাহের মূল লাইন ফুটো হয়ে যায়। দুর্ঘটনার আশঙ্কায় তাৎক্ষণিক ময়মনসিংহ থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়।

তিনি আরো জানান, সকালে ঢাকা থেকে সকল যন্ত্রপাতি এসে পৌঁছার পর মেরামত কাজ শুরু হবে। মেরামতের কাজ শেষ হলেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

এদিকে ৭৫ ফুট নিচে পাইপ লাইন থাকার কথা থাকলেও প্রায় ৫ থেকে ১০ ফুট নিচে গ্যাস পাইপ রয়েছে। ফলে এই ঘটনাটি ঘটেছে বলে জানান এলাকাবাসী ও নদী খননের কাজে জড়িত লোকজন। দ্রুত মেরামতের দাবি তাদের।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD