1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

বগুড়ায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১২ জনের কারাদণ্ড। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ২৬৭ বার পঠিত

বগুড়ায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১২ জনের কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি ঃ বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১২ জনকে আটক করার পর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দুইজনকে এক মাস ও আট জনকে পনের দিনের এবং দুইজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মঙ্গলবার সন্ধায় সারিয়াকান্দি থানা পুলিশ দণ্ড প্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করেছে। মঙ্গল বার দুপুরে উপজেলার বোহাইল ইউনিয়নের কালিয়ান এলাকার যমুনা নদী থেকে তাদের আটক করা হয়। এ সময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত বাল্কহেড ও ড্রেজার মেশিন জব্দ করা হয়।

এক মাসের কারাদণ্ড প্রাপ্তরা হলেন— সিরাজগঞ্জ সদরের সরকার বাড়ী এলাকার মহসিন (৪৫), বরগুনা জেলার আমতলী থানার রকিরখালী এলাকার আব্দুল লতিফ মেধার ছেলে আল-আমিন (২৮)।

পনের দিনের দণ্ড প্রাপ্তরা হলেন- কাজিপুর উপজেলার মাইশড়ী এলাকার মৃত শাহজান আলীর ছেলে নায়েব আলী (৫০), ২। রাজশাহী উপজেলার চাঁদপুর এলাকার মৃত রহমত আলীর ছেলে মাজদার রহমান (৫৫), ৩। একই এলাকার কৃশমত আলীর ছেলে খোকা (৫০), ৪। ইয়াকুব আলীর ছেলে হেলাল (৪৭), ৫। শহিদুল ইসলামের ছেলে মিল্টন (২৫), লুৎফর রহমান (৩৮), ৬।বাবলু মন্ডলের ছেলে মজনু মন্ডল (২৮) ৭। ভুয়াপুর উপজেলার ডিগ্রিরচর এলাকার বাবলু মন্ডলের ছেলে মজনু মন্ডল (২৮), ৮। তোফাজ্জল হোসেনের ছেলে সুজন (২৪) এবং সাত দিনের দণ্ড প্রাপ্তরা হলেন-মুন্সিগঞ্জের গজারিয়া থানার বড়রায় পাড়া এলাকার ১। মৃত চানমিয়ার ছেলে আঃ হালিম (২৮) এবং ২। বড়িশাল জেলার বড়নদী উপজেলার নাচোই এলাকার শহীদ ব‍্যাপারির ছেলে জসিম (২২)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুর রহমানন বলেন, যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন তারা। অভিযান চালিয়ে তাদের আটককরে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD