বগুড়ায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১২ জনের কারাদণ্ড
বিশেষ প্রতিনিধি ঃ বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১২ জনকে আটক করার পর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দুইজনকে এক মাস ও আট জনকে পনের দিনের এবং দুইজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মঙ্গলবার সন্ধায় সারিয়াকান্দি থানা পুলিশ দণ্ড প্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করেছে। মঙ্গল বার দুপুরে উপজেলার বোহাইল ইউনিয়নের কালিয়ান এলাকার যমুনা নদী থেকে তাদের আটক করা হয়। এ সময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত বাল্কহেড ও ড্রেজার মেশিন জব্দ করা হয়।
এক মাসের কারাদণ্ড প্রাপ্তরা হলেন— সিরাজগঞ্জ সদরের সরকার বাড়ী এলাকার মহসিন (৪৫), বরগুনা জেলার আমতলী থানার রকিরখালী এলাকার আব্দুল লতিফ মেধার ছেলে আল-আমিন (২৮)।
পনের দিনের দণ্ড প্রাপ্তরা হলেন- কাজিপুর উপজেলার মাইশড়ী এলাকার মৃত শাহজান আলীর ছেলে নায়েব আলী (৫০), ২। রাজশাহী উপজেলার চাঁদপুর এলাকার মৃত রহমত আলীর ছেলে মাজদার রহমান (৫৫), ৩। একই এলাকার কৃশমত আলীর ছেলে খোকা (৫০), ৪। ইয়াকুব আলীর ছেলে হেলাল (৪৭), ৫। শহিদুল ইসলামের ছেলে মিল্টন (২৫), লুৎফর রহমান (৩৮), ৬।বাবলু মন্ডলের ছেলে মজনু মন্ডল (২৮) ৭। ভুয়াপুর উপজেলার ডিগ্রিরচর এলাকার বাবলু মন্ডলের ছেলে মজনু মন্ডল (২৮), ৮। তোফাজ্জল হোসেনের ছেলে সুজন (২৪) এবং সাত দিনের দণ্ড প্রাপ্তরা হলেন-মুন্সিগঞ্জের গজারিয়া থানার বড়রায় পাড়া এলাকার ১। মৃত চানমিয়ার ছেলে আঃ হালিম (২৮) এবং ২। বড়িশাল জেলার বড়নদী উপজেলার নাচোই এলাকার শহীদ ব্যাপারির ছেলে জসিম (২২)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুর রহমানন বলেন, যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন তারা। অভিযান চালিয়ে তাদের আটককরে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM