1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দির অতি প্রিয় মানুষ সোলায়মান আর নেই মোহনপুরে র‍্যাবের অভিযানে ৩১ কেজি গাঁজাসহ আটক ১ তিনি আসছেন: স্বদেশেই জীবনের শেষ পরিণতির মুখোমুখি হতে! রাজশাহীতে ১১ দলীয় ঐক্য জোটের শোক র‍্যালি, জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি ইসকনের রথযাত্রা চলাকালে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই সন্ত্রাস প্রতিরোধ দিবসে রাবির বিজয়-২৪ হলের শিক্ষার্থীদের মিনি ম্যারাথন, ছাত্রলীগের সাবেক নেতাদের বিচারের দাবি রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু গোয়ালন্দতে জি এম চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে চৌধুরী আব্দুল হামিদ একাডেমি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান পাঁচবিবিতে ২০২৫ ২৬ অর্থবছরে কৃষি পুনবাসন সহায়তা খাতে বৃক্ষরোপণ কর্মসূচি আওতায় গাছ সহ উপকরণ বিতরণ। পাঁচবিবির আদিবাসী নারী ও শিক্ষার্থী পেল সেলাই মেশিন ও বাইসাইকেল

আফগানিস্তানে হানা দিয়েছে পঙ্গপাল – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৩৩৯ বার পঠিত

আন্তর্জাতিক

হাজার হাজার বিঘা ফসলের জমি খেয়ে সাবাড় করে ফেলেছে।আফগানিস্তানের উত্তরাঞ্চলে একের পর এক খেয়ে ফেলছে ফসলের জমি। এর ফলে দারিদ্র সিমার নিচের এ দেশটিতে খাদ্য ঘাটতি চরম আকার ধারন করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


বৃহস্পতিবার (১৫ জুন) আল জাজিরার করা এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘রুটির ঝুড়ি’ বলে পরিচিত আফগানিস্তান এর সেই উত্তরাঞ্চলের অন্তত ৮টি প্রদেশ এরই মধ্যে পঙ্গপালে ছেয়ে গেছে। এর মধ্যে রয়েছে বলখ প্রদেশও ।
এই অঞ্চলে রয়েছে প্রচুর পানির অভাব। এতো কষ্টের মধ্যেও চাষিরা তাদের গম চাষ করেছে। কিন্তু কৃষকের সব আশা গুড়ে বালি। ধূসর রঙের একপ্রকার পোকায় ছেয়ে গেছে পুরো অঞ্চল,খেয়ে ফেলছে কৃষকের জমির সব ফসল।
যে এলাকায় ফসল খায় সেই এলাকায় ডিম পাড়ে। পরবর্তী বসন্তে সেই ডিম ফুটে বাচ্চা বের হয়। আবার এভাবে একটি চক্রের আকারে পঙ্গপালের দলের বারবার উত্থান ঘটে।
ইতোমধ্যেই আফগানিস্তান দারিদ্র্য সীমার নিচে রয়েছে। প্রতি ১০টা পরিবারের মধ্যে ৯টি পরিবারেই খাদ্য সংকটরল রয়েছে। এর মধ্যে আবার এভাবে ফসলের ক্ষয় ক্ষতি হলে খাদ্য সংকট আরও ভয়াবহ রুপ নিতে পারে।
আল জাজিরার প্রতিবেদনে ও ছবিতে কৃষকদের পঙ্গপাল আটকানোর মরিয়া চেষ্টা ফুটে উঠেছে। বলখের কান্দলি গ্রামের এক জনপ্রতিনিধি বাজ মোহাম্মদ বলেছেন, শুধু গমই নয়, পঙ্গপালে সব ধরনের শস্যই খেয়ে ফেলছে। এতে সমস্ত প্রদেশেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
আফগানিস্তানে হানা দেয়া এই পঙ্গপালকে ‘মরক্কান লোকাস্ট’ বলে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। এই পঙ্গপাল ঠেকাতে কৃষকদের অনেকেই বড় জাল ব্যবহার করছেন এবং মেরে মাটিতে পুঁতে ফেলছেন।
বিশেষজ্ঞরা বলছেন, এই পদ্ধতিতে পঙ্গপাল রোধ করা সম্ভব নয়। কারণ এদের মৃত্যু হারের তুলনায় বংশবৃদ্ধি হচ্ছে অনেক বেশি। তবে আধুনিক প্রযুক্তি না থাকায় এক্ষেত্রে জালই এখন একমাত্র ভরসা।
আফগানিস্তানে এইবার নিয়ে টানা তৃতীয় বছর খরা চলছে। গত মার্চ থেকে সেখানে বেশিরভাগ প্রদেশেই কোনও বৃষ্টিপাত হয়নি। এক কৃষকের আক্ষেপ, অন্তত বৃষ্টি হলে পঙ্গপালের উপদ্রব কমত। কিন্তু সেই উপায়ও নেই।
আফগানিস্তানে পঙ্গপালের হানায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা এফএও। সংস্থাটির মতে, পঙ্গপালের আক্রমণের কারণে এ বছর দেশটিতে ১২ লাখ টন গম কম উৎপাদন হতে পারে। যার ফলে আর্থিক ক্ষতি হতে পারে ৪৮ কোটি ডলার।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD