1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দির অতি প্রিয় মানুষ সোলায়মান আর নেই মোহনপুরে র‍্যাবের অভিযানে ৩১ কেজি গাঁজাসহ আটক ১ তিনি আসছেন: স্বদেশেই জীবনের শেষ পরিণতির মুখোমুখি হতে! রাজশাহীতে ১১ দলীয় ঐক্য জোটের শোক র‍্যালি, জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি ইসকনের রথযাত্রা চলাকালে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই সন্ত্রাস প্রতিরোধ দিবসে রাবির বিজয়-২৪ হলের শিক্ষার্থীদের মিনি ম্যারাথন, ছাত্রলীগের সাবেক নেতাদের বিচারের দাবি রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু গোয়ালন্দতে জি এম চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে চৌধুরী আব্দুল হামিদ একাডেমি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান পাঁচবিবিতে ২০২৫ ২৬ অর্থবছরে কৃষি পুনবাসন সহায়তা খাতে বৃক্ষরোপণ কর্মসূচি আওতায় গাছ সহ উপকরণ বিতরণ। পাঁচবিবির আদিবাসী নারী ও শিক্ষার্থী পেল সেলাই মেশিন ও বাইসাইকেল

শর্ত পূরণে ব্যর্থ, বাংলাদেশের ওপর ১০% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের।

  • প্রকাশিতঃ শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৯৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ

শ্রমিকদের জোরপূর্বক শ্রমে নিয়োজিত করার অভিযোগে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ৬০টি অর্থনীতির ওপর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয় (ইউএসটিআর)।

বুধবার (৩ জুন) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইউএসটিআর জানিয়েছে, যেসব দেশ জোরপূর্বক শ্রম বন্ধে নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হয়েছে, তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে। তবে সংশ্লিষ্ট দেশগুলো এসব অভিযোগ অস্বীকার করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় এ শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রেসিডেন্ট Donald Trump প্রশাসনের পূর্বের শুল্ক কাঠামো পুনরায় কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন একটি আদালত ট্রাম্প প্রশাসনের আরোপিত কিছু জরুরি শুল্ককে অবৈধ ঘোষণা করে। আদালতের মতে, ১৯৭৭ সালের জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের আওতায় ব্যাপকভাবে শুল্ক আরোপের ক্ষমতা সরকারের নেই। পরে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে ট্রাম্প প্রশাসন।

ইউএসটিআরের প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ ছাড়াও কানাডা, ইকুয়েডর, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পাকিস্তান, আর্জেন্টিনা, কম্বোডিয়া, এল সালভাদর, গুয়েতেমালা, মালয়েশিয়া, তাইওয়ান এবং যুক্তরাজ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করা হয়েছে।

অন্যদিকে তদন্তাধীন আরও ৪৫টি দেশের ওপর ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এ তালিকায় রয়েছে চীন, ভারত, নাইজেরিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

ইউএসটিআরের প্রতিনিধি জেমিসন গ্রির বলেন, “আমাদের প্রধান বাণিজ্য অংশীদাররা যখন জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের আমদানি ঠেকাতে ব্যর্থ হয়, তখন তা গ্রহণযোগ্য নয়। এর ফলে মার্কিন শ্রমিকরা বিশ্ববাজারে অসম প্রতিযোগিতার মুখোমুখি হন।”

প্রস্তাবিত শুল্ক ও অন্যান্য প্রতিকারমূলক ব্যবস্থা নিয়ে আগামী ৬ জুলাই পর্যন্ত জনমত গ্রহণ করা হবে। এরপর ৭ জুলাই এ বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র: রয়টার্স

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD