1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
যশোরের শার্শায় অ্যালকোহল সেবনে অসুস্থ যুবকের মৃ/ত্যু কাটাখালিতে এনসিপির পথসভা, মেয়র প্রার্থী সাজু বরগুনায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ পিস ইয়াবাসহ গোপাল সাহা গ্রেফতার বালিয়াকান্দিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন রাজশাহীতে ১১৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরে ভেজা বালু পরিবহনে ২ ড্রাম ট্রাককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। রাকিবুল হাসান রাকিব, সদর উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর। রাজশাহীতে জাতীয় সমবায় দিবস উদযাপন র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ হাইমচরে জাতীয় সমবায় দিবস পালিত ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস – ২০২৬ উদযাপন চট্টগ্রাম সাতকানিয়ায় বন্যার চার মাস পরও সড়ক সেতু বেহাল অবস্থা

ইরান যুদ্ধ নয়, সংলাপ চায়: প্রেসিডেন্ট পেজেশকিয়ান।

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২২৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

ইরান যুদ্ধ বা অস্থিতিশীলতা চায় না, বরং সংলাপ ও কূটনৈতিক সমাধানের পক্ষেই রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

 

বুধবার (১৫ এপ্রিল) তেহরানে জরুরি সেবা সংস্থার বিভিন্ন বিভাগ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।

 

পেজেশকিয়ান বলেন, ইরান সবসময় গঠনমূলক আলোচনা ও কূটনীতিকে অগ্রাধিকার দেয়। তবে যুক্তরাষ্ট্র যদি চাপ প্রয়োগ বা আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করে, তা কখনো সফল হবে না। ইরানের জনগণ এমন কোনো পদক্ষেপ মেনে নেবে না বলেও তিনি সতর্ক করেন।

 

তিনি আরও প্রশ্ন তোলেন, আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির পরিপন্থী হয়ে বেসামরিক মানুষ, শিশু, গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন স্কুল ও হাসপাতাল লক্ষ্যবস্তু করে ধ্বংস করার কী যুক্তি আছে?

 

অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানকে ঘিরে চলমান সংঘাত দ্রুত শেষ হচ্ছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পরিস্থিতি যুদ্ধের সমাপ্তির দিকে এগোচ্ছে।

 

ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ না থাকলে ইরান এতদিনে পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে যেত। পাশাপাশি তিনি বলেন, সাম্প্রতিক হামলার ক্ষতি কাটিয়ে উঠতে ইরানের দীর্ঘ সময় লাগবে এবং দেশটি নতুন করে চুক্তির জন্য আগ্রহী হয়ে উঠেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD