1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

রাজশাহী মহানগরীতে ১০৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; গ্রেফতার ২। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ২৮০ বার পঠিত

রাজশাহী মহানগরীতে ১০৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; গ্রেফতার ২

___________রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরী’র রাজপাড়া থানার কেশবপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১০৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: সোহাগ আলী (২১) ও মো: কাউসার হোসেন সুজন (২২)। সোহাগ রাজশাহী জেলার চারঘাট থানার মিয়াপুর এলাকার মো: শরিফুল ইসলামের ছেলে ও কাউসার রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কেশবপুর আংটাপাড়ার মো: কালুর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ বিকেল পৌনে ৫ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের নেতৃত্বে এসআই মো: নাদিম উদ্দীন ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার কেশবপুর এলাকায় দুই ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বিকেল ৫ টায় রাজপাড়া থানার কেশবপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সোহাগ ও কাউসারকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১০৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD