1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

র‌্যাব-৫, সিপিসি-১ এর অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে ১২৯ বোতল ফেন্সিডিল সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ২২৭ বার পঠিত

র‌্যাব-৫, সিপিসি-১ এর অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে ১২৯ বোতল ফেন্সিডিল সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

উর্মি আহমেদ ঃশিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি

র‌্যাব-৫, সিপিসি-১ এর অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে ১২৯ বোতল ফেন্সিডিল সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। আটককৃত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, উল্লেখিত এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান অতিক্রম করবে। র‌্যাব এর একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত স্থানে গোপনে অবস্থান নিলে একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় মোটরসাইকেলটির গতিরোধ করে । পরবর্তীতে এলাকার নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উহা তল্লাশি পরিচালনা করে ১২৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে ।

২১ জানুয়ারি ২০২৪ ইং তারিখ রবিবার ২২:৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ১৫নং নয়ালাভাঙ্গা ইউপির অন্তর্গত নয়ালাভাঙ্গা গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সরবরাহের সময় মাদক ব্যবসায়ী ১। মোঃ আনারুল ইসলাম (২৭), পিতা-মোঃ একরামুল হক, সাং-বনপাড়া ভবানীপুর, ২। মোঃ মশিউর রহমান (২৪), পিতা-মোঃ ইউসুফ আলী, সাং- তারাপুর হঠাৎপাড়া, উভয় থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে ১২৯ বোতল ফেনসিডিল, মোটরসাইকেল-০১টি, মোবাইল ফোন-০২টি সহ হাতেনাতে গ্রেফতার করে ।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD