1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

বগুড়ায় সাড়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে দুইজন গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ২২৭ বার পঠিত

বগুড়ায় সাড়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে
দুইজন গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: বগুড়ায় সাড়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সেইসাথে ছিনতাইকৃত টাকার মধ্যে ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বগুড়া সদর থানা সূত্রে জানা গেছে, বগুড়া সদরের চাঁদমুহা হরিপুর এলাকার ব্যবসায়ী শ্রী রমানাথ দাস (৭০) গত ১৪ জানুয়ারি বেলা সোয়া ২ টার দিকে সাড়ে ৫ লাখ টাকা নিয়ে অগ্রণী ব্যাংক ঘোড়াধাপ শাখায় জমা দেওয়ার জন্য সাইকেলযোগে রওনা দেন। তিনি পথে হাজরাদিঘীর ঘোড়াধাপ বন্দরস্থ শশীবদনী মোড় এলাকায় আব্দুস সালামের ‘স’ মিলের সামনে মোটর সাইকেল আরোহী ৪ ছিনতাইকারির কবলে পড়েন। এ সময় তারা তার কাছে থেকে টাকাগুলো ছিনিয়ে নিয়ে মোটর সাইকেলযোগে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ ওই দুর্বৃত্তদের গ্রেফতারে মাঠে নামে।
বগুড়া সদর থানার ওসি মো: সাইহান ওলিউল্লাহ’র নেতৃত্বে সেকেন্ড অফিসার মো: রহিম উদ্দিন, মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই তয়ন কুমার মন্ডল ও এসআই মিজানুর রহমানসহ পুলিশের একটি টিম সদরের হাজরাদিঘী ও কুকরুল উত্তরপাড়ায় অভিযান চালিয়ে দুই দুর্বৃত্তকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, সদরের হাজরাদিঘী প্রামাণিকপাড়ার মো: মোজাম সরদারের ছেলে মোঃ মেহেদী হাসান মেন্দী (২২) ও কুকরুল উত্তর পাড়ার মানিক মিয়ার ছেলে মোঃ মুসা মিয়া ওরফে হিটলার মুসা (১৯)। পরে এদের কাছ থেকে ছিনতাইকৃত টাকার মধ্যে ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD