1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

রূপগঞ্জে বাণিজ্য মেলার পর্দা খুলবে ২১ জানুয়ারি। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ২৩৬ বার পঠিত

রূপগঞ্জে বাণিজ্য মেলার পর্দা খুলবে ২১ জানুয়ারি।

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃআন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ আগামী ২১ জানুয়ারি শুরু হবে। ওই দিন রাজধানীর উপকণ্ঠ পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার পর্দা উঠবে। সোমবার (১৫ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা হায়দার আলী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূর্বাচলে মাসব্যাপী চলবে এই মেলা।

বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উদ্যোগে আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রথম আসর বসে ১৯৯৫ সালে শেরেবাংলা নগরে। যার লক্ষ্য ছিল দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন ও উৎপাদনে সহায়তা করা। সেই থেকে ২০২০ সাল পর্যন্ত সেখানেই এই মেলা হতো।

তবে করোনা মহামারির কারণে ২০২১ সালে বাণিজ্য মেলা হয়নি। পরে কোভিড বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে তা চলে যায় পূর্বাচলে। এ নিয়ে তৃতীয়বারের মতো সেখানে আসর বসতে যাচ্ছে।

সবমিলিয়ে শেরেবাংলা নগরে ২৫বার আন্তর্জাতিক বাণিজ্য মেলার আসর বসে। পরে চীনের অর্থায়নে পূর্বাচলে স্থায়ী ভেন্যু গড়ে তোলা হয়। এখন থেকে প্রতিবছর সেখানেই আসর বসবে।

ইপিবি বলছে, এবার বাণিজ্য মেলায় তুলনামূলক বেশি দেশীয় পণ্যের সমাহার থাকবে। সেই সঙ্গে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর ও নেপালসহ বিভিন্ন দেশের পণ্যদ্রব্যের সমাবেশ ঘটবে। মেলায় পণ্য প্রদর্শনের পাশাপাশি রপ্তানির বাজার খোঁজা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD