1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াইলে মোস্তফা হত্যা মামলায় মূল আসামিদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন আগামীকাল থেকে হাইমচরে গোল্ড কাপ ফুটবলের খেলোয়াড় বাছাই জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে হাইমচরে বিক্ষোভ মিছিল রূপগঞ্জে ব্রাহ্মণখালী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াত ছাড়তে হবে: রাশেদ খাঁন শেরপুরে মিছিল বের করার চেষ্টাকালে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার গাইবান্ধা জেলা জামায়াতের নতুন আমীর আব্দুল করিম এমপি, শপথ গ্রহণ ২০২৭-২০২৮ সেশনের দায়িত্বভার গ্রহণ, দায়িত্বশীল সমাবেশে কেন্দ্রীয় নেতাদের গুরুত্বপূর্ণ বক্তব্য মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলার কোনো বিকল্প নেই এমপি রেজাউল ইসলাম খুলনার কয়রায় জেন্ডারভিত্তিক প্রচলিত নেতিবাচক ধারণা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যমের সচেতন ব্যবহার ও অ্যাডভোকেসি বিষয়ে স্থানীয় সরকার প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বাউফলে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির ও হাটবাজারে ৬০টি গভীর নলকূপ দিলেন এমপি মাসুদ।

বাংলাদেশকে আর পেছনে টেনে নেওয়ার সুযোগ নাই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা -নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১১ জুন, ২০২৩
  • ৩০৬ বার পঠিত

বাংলাদেশকে আর পেছনে টেনে নেওয়ার সুযোগ নাই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নয়া কণ্ঠ অনলাইন ডেস্ক


রোববার (১১ জুন) প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, গণতন্ত্রের ধারা অব্যাহত আছে বলেই দেশে এতো কিছু উন্নয়ন করা সম্ভব হচ্ছে। বাংলাদেশকে আর কেউ পেছনে টেনে নিতে পারবে না উল্লেখ করর তিনি বলেন, দেশে আজ স্বাক্ষরতার হার ৭৫ ভাগে উন্নীত হয়েছে। নিরক্ষতামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।
প্রধানমন্ত্রী আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ করেছিলাম বলেই করোনা মোকাবিলা করা সহজ হয়েছে। এমনকি করোনায় যখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়, তখন অনলাইনের মধ্যমে শিক্ষার্থীরদের শিক্ষা ব্যবস্থা আমরা চালু রেখেছি ।
সরকারপ্রধান বলেন, আমার পথ চলা সহজ ছিল না। আমাকে অনেক ষড়যন্ত্র বাধাবিপত্তি আরো অনেক কিছুর মুখোমুখি হতে হয়েছে। তারপরও হাল আমি ছাড়িনি। যার ফলে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আরো ভালো কিছু দিতে পারব দেশ এবং দেশের জনগণকে।
এর আগে, মাধ্যমিক থেকে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ৫২ লাখ ১৪ হাজার ৬৫০ শিক্ষার্থীকে ১ হাজার ১২০ কোটি ৪৫ লাখ টাকা অনলাইন মাধ্যমে অভিভাবকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। স্নাতক পর্যায়ে ১ লাখ ৪৫ হাজার ৯৮৯ শিক্ষার্থীকে দেওয়া হয়েছে ৭৯ কোটি ৪৭ লাখ ৬১ হাজার ৫৬০ টাকা।

এ ছাড়া বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-২০২৩ জাতীয় পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সেরা ১৫ শিক্ষার্থীর হাতে পদক তুলে দেওয়া হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD