1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

ধামইরহাট ও পত্নীতলা স্থগিত হয়ে যাওয়া নওগাঁ-২ আসনের ভোট গ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারী’২০২৪। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৩০৯ বার পঠিত

 

  1. ধামইরহাট ও পত্নীতলা স্থগিত হয়ে যাওয়া নওগাঁ-২ আসনের ভোট গ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারী’২০২৪

আবু রায়হান রাসেল নওগাঁ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলার স্থগিত হয়ে যাওয়া নির্বাচনী এলাকা-৪৭ নওগাঁ-২ আসনে ভোট গ্রহণের তফসিল ঘোষনা করা হয়েছে। ৪৭ নওগাঁ-২ এর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা তাঁর দপ্তরের স্মারক ০৫.৪৩.৬৪০০.১১১.০৪.০২২.২৩-৫১ তারিখ ০৮/০১/২০২৪ মোতাবেক আগামী ১২ ফেব্রুয়ারী’২০২৪ তারিখ ভোট গ্রহণের দিন ধার্য করে নির্বাচনী তফসিল ঘোষনা করেছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারি’২০২৪, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৮ জানুয়ারি’২০২৪, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ১৯ থেকে ২৩ জানুয়ারি’২০২৪, আপিল নিষ্পত্তির তারিখ ২৪ জানুয়ারি’২০২৪, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জানুয়ারি’২০২৪, প্রার্থীদের অনুকূলে প্রতীক বরাদ্দ ২৬ জানুয়ারি’২০২৪ এবং ভোটগ্রহণের তারিখ ১২ ফেব্রুয়ারী’২০২৪ সোমবার।

জেলার ধামইরহাট ও পত্নীতলা উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-২ আসন। এই আসনে মোঃ আমিনুল ইসলাম নামের এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যু হওয়ার কারনে নির্বাচন কমিশন গত ৭ জানুয়ারি’র ভোট গ্রহণ স্থগিত ঘোষনা করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD