1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে ৪১ টি ককটেল উদ্ধার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২৫০ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে ৪১ টি ককটেল উদ্ধার

মোঃ আবু সুফিয়ান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৪১টি তাজা ককটেল উদ্ধার করেছে র‌্যাব। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা সুন্দরপুর এলাকায় এক পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করা হয়।

শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় ঘটনাস্থলেই সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. মুনীম ফেরদৌস। পরে পাশের একটি আম বাগানে ককটেলগুলো নিষ্ক্রিয় করেন বোম্ব ডিসপোজাল ইউনিট।

অধিনায়ক লে. কর্নেল মো. মুনীম ফেরদৌস বলেন, চাঁপাইনবাবগঞ্জ ভৌগলিক কারণেই মাদকের চোরাচালানের রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে সম্প্রতি রাজনৈতিক পরিবেশের সুযোগ নিয়ে মানুষের সাধারণ জীবনযাপন বাধাগ্রস্ত করতে একটি কুচক্রী মহল বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। এমনকি কিছুদিন আগে জেলা নির্বাচন কমিশনের কার্যালয়, ডিসি অফিস, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের টেনিস গ্রাউন্ডসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ করেছে দুষ্কৃতকারীরা। এমন ঘটনার পর থেকেই তদন্তে নামে র‌্যাব।

এরই প্রেক্ষিতে শুক্রবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা সুন্দরপুর এলাকায় অভিযান পরিচালনা করে একটি পরিত্যক্ত ভাঙা ঘরের মধ্যে লাল রঙের ৭টি বালতিতে ৪১টি ককটেল পাওয়া যায়। পরে বেলা ১১টার দিকে বোম ডিসপোজাল ইউনিট ককটেলগুলো নিষ্ক্রিয় করে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যাতে কেউ কোনো ধরনের নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করে জনমনে আতংক তৈরি করতে না পারে সেজন্য র‌্যাবের সকল সদস্য সদা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD