1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে নির্বাচন ঘিরে পুলিশের সতর্ক টহল, রাতে মাঠে ওসি নিজেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাংশা রিপোর্টাস ইউনিটির সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়। মাগুরা-১ আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে রিটার্নিং অফিসার ও অন্যান্য কর্মকর্তা। রাজশাহীতে দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমিতির মতবিনিময় সভা রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার।       পথে পথে ঘুরে হতদরিদ্রদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি) শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন।   গাংনীতে ভ্রাম্যমান অভিযানে অবৈধ ইটভাটায় ১লাখ টাকা জরিমানা। শিশুছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে রায়পুরে সাবেক জামাত নেতা কারাগারে। জয়পুরহাটে যৌথ অভিযানে গাঁজা ও টাকাসহ নারী মাদক ব্যবসায়ী আটক।

রাজশাহীর ছয়টি আসনের ৩৯ জন প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৯ বার পঠিত

রাজশাহীর ছয়টি আসনের ৩৯ জন প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ ।

______রাজশাহী ব্যুরো

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের ৩৯ জন প্রার্থীর মাঝে তাদের নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর ) সকাল ১০টায় রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ তার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ করেন। ৩৯ জনের মধ্যে পাঁচজন স্বতন্ত্র প্রার্থী নিজেদের পছন্দ অনুযায়ী প্রতীক বেছে নেন। অন্য ৩৪ জন পান নিজেদের দলীয় প্রতীক।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরী (নৌকা), বিএনএমের মো. শামসুজ্জোহা (নোঙর), বিএনএফের মো. আল-সাআদ (টেলিভিশন), তৃণমূল বিএনপির জামাল খান দুদু (সোনালী আঁশ), এনপিপির নুরুন্নেসা (আম), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বশির আহমেদ (ছড়ি), জাতীয় পার্টির মো. শামসুদ্দীন (লাঙল) ও চিত্রনায়িকা মাহিয়া মাহি (ট্রাক) প্রতীক বরাদ্দ পান।

রাজশাহী-২ (সদর) আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী ফজলে হোসেন বাদশা (নৌকা), জাসদের আব্দুল্লাহ আল মাসুদ শিবলী (মশাল), জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন (লাঙল), বিএনএমের কামরুল হাসান (নোঙর), মুক্তিজোটের ইয়াসির আলিফ বিন হাবিব (ছড়ি) ও বাংলাদেশ কংগ্রেস পার্টির মারুফ শাহরিয়ার (ডাব) প্রতীক পান।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান আসাদ নৌকা, জাতীয় পার্টির সোলাইমান হোসেন (লাঙল), বিএনএফের বজলুর রহমান (টেলিভিশন), জাতীয় পার্টির আবদুস সালাম খান (লাঙল), বিএনএমের মতিউর রহমান মন্টু (নোঙর), এনপিপির সইবুর রহমান আম ও মুক্তিজোটের এনামুল হক (ছড়ি) প্রতীক পান।

রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান এমপি এনামুল হক (কাঁচি), জাতীয় পার্টির আবু তালেব প্রামানিক (লাঙল), বিএনএমের সাইফুল ইসলাম রায়হান (নোঙর), স্বতন্ত্র প্রার্থী বাবুল হোসেন (মাথাল) ও এনপিপির জিন্নাতুল ইসলাম জিন্না (আম) প্রতীক বরাদ্দ পান।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের আওয়ামী লীগের প্রার্থী আবদুল ওয়াদুদ দারা (নৌকা), গণফ্রন্টের মখলেসুর রহমান (মাছ), জাতীয় পার্টির আবুল হোসেন (লাঙল), বিএনএমের শরিফুল ইসলাম (নোঙর), বিএসপির আলতাফ হোসেন মোল্লা (একতারা) ও স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান (ঈগল) প্রতীক পান।

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহরিয়ার আলম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক (কাঁচি), জাসদের প্রার্থী জুলফিকার মান্নান জামী (মশাল), এনপিপির মহসিন আলী (আম), জাতীয় পার্টির শামসুদ্দিন রিন্টু (লাঙল) ও বিএনএমের আবদুস সামাদ (নোঙর) প্রতীক পান। রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী উচ্চ আদালতে গিয়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন। তবে কাগজপত্র এখনও না আসার কারণে তাকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD