1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী সদরে ১৯৯ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক। বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম

রাসিকের পরিচ্ছন্ন বিভাগ, বিদ্যুৎ ও পরিবেশ শাখার সাথে মতবিনিময় সভা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৫ বার পঠিত

রাসিকের পরিচ্ছন্ন বিভাগ, বিদ্যুৎ ও পরিবেশ শাখার সাথে মতবিনিময় সভা

__________রাজশাহী ব্যুরো

রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগ, বিদ্যুৎ ও পরিবেশ শাখার কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নগরভবনের এ্যানেক্স ভবন সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সভায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, পরিচ্ছন্ন সবুজ, স্বাস্থ্যকর, ফুলের, রাতের আলোক নগরী রাজশাহীর সুনাম দেশের সীমানা পেরিয়ে দেশের বাইরে ছড়িয়ে পড়েছে। আর এ কৃতিত্বের অংশীদার সমগ্র রাসিকের পরিষদসহ সকল কর্মকর্তা-কর্মচারীর।

তিনি আরো মেয়র বলেন, আপনারা আমাদের সহকর্মী। নিজেদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আপনাদের নিজের শহর মনে করে এ নগরীর উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।

তিনি আরো বলেন, সরকারি সহায়তার পাশাপাশি নাগরিকদের পৌরকর দিয়ে এ প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকান্ড ও কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা প্রদান করা হয়। নগরীতে পার্ক, গ্রিন জোন তৈরিসহ নতুন সড়কসমূহে শোভাবর্ধক বৃক্ষরোপণ করা হবে। নগরীতে রাসিকের সকল প্রকার পরিবহনে তেল ব্যবহারে সংশ্লিষ্টদের সাশ্রয়ী হবার নির্দেশনা প্রদান করেন তিনি।

সভায় রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মোমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সচিব মোঃ মোবারক হোসেন, প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমেদ আল মঈন পরাগ উপস্থিত ছিলেন।

সভায় নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ এবিএম আসাদুজ্জামান সুইট, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ-উল- ইসলাম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ শাহেদুজ্জামান, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সময় উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD