1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক। রাজবাড়ী সদরে ১৯২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম

বিএনপির চারবারের এমপি ডা.জিয়াউল হক মোল্লার কুশপুত্তলিকা দাহ।নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২৬৮ বার পঠিত

বিএনপির চারবারের এমপি ডা.জিয়াউল হক মোল্লার কুশপুত্তলিকা দাহ!

বিশেষ প্রতিনিধি ঃ বিতর্ক তৈরি করতেই যিনি পছন্দ করেন, তিনি হলেন ডা. জিয়াউল হক মোল্লা। বিএনপি থেকে চারবার নির্বাচিত হয়েছিলেন সংসদ সদস্য। ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য। এরপরও এক-এগারোর সময় যোগ দিয়েছিলেন সংস্কারপন্থীদের দলে তিনি। অতীতের ভুল স্বীকার করে পরে দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার কাছে আবেদন করে মূলধারায় ফিরেন। এরপরও বিতর্ক থেমে থাকেনি। এবার তিনি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। দলে সংস্কারপন্থী হিসেবে চিহ্নিত সাবেক এই সংসদ সদস্য ইতিমধ্যে মনোনয়নপত্র জমাও দিয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পরই এলাকায় ফের সমালোচনার জন্ম দেন ডা. মোল্লা। ক্ষোভে বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা আজ বুধবার ডা. জিয়াউল হক মোল্লার কুশপুত্তলিকা দাহ করেছেন। পরে তাকে কাহালু-নন্দীগ্রাম এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেন নেতাকর্মীরা।
এ ব্যাপারে কাহালু উপজেলা যুবদলের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান, বিএনপি থেকে চারবার নির্বাচিত সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লা। এক-এগারোর মতো কঠিন সময়ে সংস্কারপন্থীদের দলে যোগ দিয়েছেন। বর্তমানে আরও কঠিন সময় পার করছে দল। দল যেখানে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দাবি করছে সেখানে তিনি কিভাবে দলের বাহিরে গিয়ে নির্বাচনের ঘোষণা দেন। এমন নেতাকে এলাকায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী অবাঞ্ছিত ঘোষণা করবে।
কাহালু উপজেলা বিএনপির সভাপতি ফরিদুর রহমান গণমাধ্যমকে বলেন, জিয়াউল হক মোল্লা বিএনপি থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবার তিনি নির্বাচন করলে বিএনপিতে ফেরার সুযোগ সারা জীবনের জন্য হারাবেন। এছাড়া তিনি এলাকায় ঘৃণিত হবেন। নির্বাচনে অংশ নিলেও বিএনপির কেউ তার সঙ্গে নেই বলেও জানান তিনি।
বিতর্কিত ডা. জিয়াউল হক মোল্লা গণমাধ্যমকে বলেন, সংস্কারপন্থী হওয়ার অভিযোগে আমাকে বিএনপির গ্রাম কমিটিতেও রাখা হয়নি। সংস্কারপন্থীদের অনেকেই দলে ফিরেছেন, দলীয় মনোনয়নে সংসদ সদস্য হয়েছেন। অথচ আমাকে মূল্যায়ন করেনি বিএনপি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD