1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

ফরিদপুর চিনিকলে মাঠ দিবস অনুষ্ঠিত – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৩২৩ বার পঠিত

ফরিদপুর চিনিকলে মাঠ দিবস অনুষ্ঠিত

সুজল খাঁন,ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলে ‘আধুনিক প্রযুক্তিতে লাভজনকভাবে আখের সাথে সাথী ফসল চাষাবাদ’ শীর্ষক মাঠ দিবস-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টা হতে চিনিকলের বি-সাবজোনের গোপালদি কেন্দ্রের পরমান্দপুর গ্রামের মাঠে মাঠ দিবস অনুষ্ঠানে আখের সাথে সাথী ফসল হিসেবে ডাল, মসলা ও সবজি জাতীয় ফসল উৎপাদন প্রকল্পের অর্থায়নে এবং বাংলাদেশ সুগারক্রপ গবেষনা ইনস্টিটিউট (বিএসআরই)এর আয়োজনে চিনিকলের কৃষি বিভাগের সহযোগিতায় মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন বাংলাদেশ সুগারক্রপ গবেষনা ইনস্টিটিউট এর পরিচালক( প্রযুক্তি হস্তান্তর) ইসমাৎ আরা।

বিএসআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড.মো. আবু তাহের সোহেল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা।

এসময় চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মো. শাহিন মিয়া, ব্যবস্থাপক(সম্প্র) প্রবীর মল্লিক, আখচাষী কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক রেজাউল করিম,সাবেক সাধারন সম্পাদক কাজল বসু, বিএসআরআই এর বৈজ্ঞানিক কর্মকর্তা সঞ্জিত কুমার মন্ডল, মো. সাইফুর রহমান, ব্যবস্থাপক( ঋণ) মো. ইমরুল হাসান, ব্যবস্থাপক(বীজ) কানিজ ফাতেমা রোকসানা সহ চিনিকলের কৃষি বিভাগের কর্মকর্তা, আখচাষীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD