1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক। রাজবাড়ী সদরে ১৯২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম

পরানগঞ্জে জুয়ার আসর আগুনে পুড়িয়ে দিল কোতোয়ালী থানা পুলিশ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ২৮৮ বার পঠিত

পরানগঞ্জে জুয়ার আসর আগুনে পুড়িয়ে দিল কোতোয়ালী থানা পুলিশ

খায়রুল বাশার, ময়মনসিংহ

জুয়া খেলা বন্ধ করি, জুয়া মুক্ত সমাজ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ময়মনসিংহ  কোতোয়ালী মডেল থানা পুলিশ বিভিন্ন জায়গায় জুয়া বন্ধ করতে নিয়মিত অভিযান চালিয়ে জুয়ার আসর আগুনে পুড়িয়ে ভেঙে  দিচ্ছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ।

জানা গেছে, আজ শনিবার  (২৫- নভেম্বর ২০২৩) তারিখ ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের বীর বওলা গ্রামের  মেহগনি গাছের বাগানের ভিতরে একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে তা আগুনে পুড়িয়ে ও ভেঙে গুড়িয়ে দিয়েছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ মাছুম আহামাদ ভূঞা (পিপিএম- সেবা) এর দিক-নির্দেশনায় কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে মাদক, জুয়াসহ অপরাধ নির্মূলে প্রতিদিন নিয়মিত অভিযান চালিয়ে আসছে। কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ ছাড়াও সকল প্রকার অপরাধ দমনে ও পুলিশী সেবা আরো বৃদ্ধি করতে, সমাজের বিভিন্নস্তরের জনগণের সাথে বিট পুলিশিং সভা চালু হয়েছে। আর বিট পুলিশিং কার্যক্রমে সফলতা এনে দিয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

এরই অংশ হিসেবে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ  (পিপিএম-বার) এর নেতৃত্বে পুলিশের উপপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম ও সহকারী এএস আই রেজাউল করিম সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে জুয়ার আসর আগুনে পুড়িয়ে ও ভেঙে গুড়িয়ে দিয়েছে।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকান্দ বলেন, পরানগঞ্জ ইউনিয়নে বীর বওলা গ্রামে মেহগনির বাগানের ভেতরে অবৈধভাবে ছাউনি দিয়ে বিশাল প্যান্ডেল তৈরি করে জুয়ার আসর পরিচালনা করছে একটি মহল। গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার  বিকাল ৪ ঘটিকার সময় সেখানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসর পরিচালনাকারী সহ জুয়াড়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই জুয়ার আসর ভেঙ্গে দিয়ে তা আগুনে পুড়িয়ে দেয়া হয়। ওসি শাহ কামাল আকান্দ আরো বলেন, তরুণ সমাজকে মাদক এবং অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত রাখা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। এ জুয়ার আসরের সাথে যারা জড়িত রয়েছে তাদের আইনের আওতায় আনা হবে। কোতোয়ালি থানা পুলিশের এই অভিযানে  এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD