
নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বর্ণাঢ্য র্যালি
মো. ফরিদ আহমেদ, পিরোজপুর সংবাদদাতা :
পবিত্র ঈদে মিলাদুন্নবী ১৪৪৮ হিজরি উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদে ছারছীনা দরবার শরীফ ও বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে জাঁকজমকপূর্ণ বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে ছারছীনা দরবার শরীফ থেকে মিছিলটি বের হয়। এতে ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসার কয়েক হাজার শিক্ষার্থী, শিক্ষক, বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহ, ছাত্র হিযবুল্লাহ ও যুব হিযবুল্লাহর নেতাকর্মী এবং অনুসারীরা অংশ নেন।
মিছিলটি ছারছীনা দরবার শরীফ থেকে বের হয়ে নেছারাবাদ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ছারছীনা দরবার শরীফে গিয়ে শেষ হয়। দীর্ঘ এ আনন্দ মিছিল নেছারাবাদ থানার সামনে থেকে পৌর বাজারের ভেতর পর্যন্ত কয়েকশ ফুট এলাকাজুড়ে বিস্তৃত হয়। মিছিলটি দেখতে সড়কের দুই পাশে শত শত সাধারণ মানুষ ভিড় করেন। এ সময় পুরো ছারছীনা ও নেছারাবাদ পৌর শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।