1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ।           ফরিদপুরে সেনাবাহিনী- পুলিশের অভিযানে ৪টি ককটেল উদ্ধার। ধনবাড়ীতে প্রায় ৪ শতাধিক কলার কাদি কেটে ফেলেছে দুর্বৃত্তরা। নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর। আন্তর্জাতিক ফিজিক্স প্রতিযোগিতায় রুয়েটের স্বর্ণজয়; বাংলাদেশ পেল ইতিহাসের তৃতীয় স্বর্ণপদক।           নাগেশ্বরীতে মাদরাসা সুপারের নিয়োগ বানিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন। কুলিয়ারচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রবাসী পরিবারের বসতঘর ভাঙচুর সংবাদ সম্মেলনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার । জয়পুরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক । শহীদ ওসমান হাদীর স্মরণে রুয়েটে অনুষ্ঠিত হলো টেলিকমিউনিকেশন প্রিমিয়ার লিগ ২০২৬।  

বগুড়ায় দেশব্যাপী বিএনপি জামায়াতের হরতাল,অবরোধ বিরোধী মিছিল। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১৭৩ বার পঠিত

বগুড়ায় দেশব্যাপী বিএনপি জামায়াতের হরতাল,অবরোধ বিরোধী মিছিল।

স্টাফ রিপোর্টার,মোঃ অভি খায়রুল ইসলাম

দেশব্যাপী বিএনপি, জামায়াতের হরতাল অবরোধ, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বগুড়া জেলা আওয়ামিলীগ। ২২শে নভেম্বর বুধবার বেলা ১২.০০ ঘটিকায় শহরের মাটিডালি বিমান মোড় এলাকা থেকে মিছিলটি বের হয়ে ঢাকা, রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সমাবেশ করে সমাবেশ করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন আলহাজ্ব মজিবর রহমান মজনু সভাপতি বগুড়া জেলা আওয়ামিলীগ। তিনি তার বক্তব্যে উল্লেখ করে বলেন বিএনপি, জামায়াত হরতাল অবরোধ দিয়ে সাধারণ মানুষদের হয়রানি করছে। তারা পুলিশের উপর হামলা, গাড়ীতে আগুন দিয়ে জানমালের ক্ষতি করছে। তিনি আরও বলেন বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াও এবং সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করতে সর্বক্ষন মাঠে থাকবে আওয়ামী লীগ। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া ৬ আসনের (সদর) জাতীয় সংসদ সদস্য জনাব রাগেবুল আহসান (রিপু) যুগ্ম সাধারণ সম্পাদক সাগর কুমার রায়,দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আবু সুফিয়ান সফিক, এছাড়াও আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠের নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD