1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন? দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য কাটিয়ে উত্তরাঞ্চলের পাঁচ জেলার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে এক সেমিনার বার্ষিক পরিদর্শনে নীলফামারী জেলা পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন পাকা রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে বদলা পাড়াবাসী রাজবাড়ীর পাংশা উপজেলায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, আহত অন্তত ১০ ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে রাসিক প্রশাসকের উদ্যোগ, রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী দীর্ঘ প্রায় দুই দশক ধরে উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিল্পায়নের ধীরগতি এবং কর্মসংস্থানের সংকটে পিছিয়ে ছিল নীলফামারীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু রাজশাহীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন।

শেরপুরের ঐতিহ্যবাহী কেল্লাপোশী মেলা শর্তসাপেক্ষে অনুমতি প্রদান জেলা প্রশাসনের – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৩৯৫ বার পঠিত

বগুড়া প্রতিনিধি

শেরপুরের ঐতিহ্যবাহী কেল্লাপোশী মেলা আয়োজনে শর্তসাপেক্ষে তিনদিনের জন্য অনুমতি দিয়েছে জেলা প্রশাসন।


বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোছা. আফসানা ইয়াসমিন স্বাক্ষরিত এক পত্রে রবিবার (২৮ মে) এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, বগুড়া জেলার শেরপুর উপজেলার ১নং কুসুম্বী ইউনিয়নে পীর গাজী মিয়া সাহেবের জিয়ারতের জন্য খোকা মিয়া পিতা মৃত আমজাদ আলীর আবেদনের প্রেক্ষিতে তিন দিন ব্যাপী কেল্লাপোশী মেলা আয়োজনের জন্য শর্তসাপেক্ষে অনুমতি প্রদান করা হলো।
শর্তের মধ্যে রয়েছে- মেলায় সন্ত্রাস জঙ্গীবাদ, মাদকবিরোধী প্রচার-প্রচারণা করতে হবে। কোন ধরনের মাদকের ব্যবহার ক্রয় বা বিক্রয় করা যাবে না। রাষ্ট্রবিরোধী কোন আলোচনা বা কার্যকলাপ করা যাবে না। যে কোন ধর্মের ধর্মীয় অনুভ’তিতে আঘাত হানে এমন কর্মকান্ড করা যাবে না। মেলায় অশ্লীল নাচগান, কুরুচিপুর্ণ ছবি প্রদর্শন বা অন্য কোন ধরনের সমাজ বিরোধী কার্যকলাপ পরিচালনা করা যাবে নাসহ অন্যান্য শর্তাবলী।
মেলার আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি জানান, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে শালীনতার মধ্যে আমরা এবার ঐতিহ্যবাহী মেলাটি আয়োজন করেছি। মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD