1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ।           ফরিদপুরে সেনাবাহিনী- পুলিশের অভিযানে ৪টি ককটেল উদ্ধার। ধনবাড়ীতে প্রায় ৪ শতাধিক কলার কাদি কেটে ফেলেছে দুর্বৃত্তরা। নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর। আন্তর্জাতিক ফিজিক্স প্রতিযোগিতায় রুয়েটের স্বর্ণজয়; বাংলাদেশ পেল ইতিহাসের তৃতীয় স্বর্ণপদক।           নাগেশ্বরীতে মাদরাসা সুপারের নিয়োগ বানিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন। কুলিয়ারচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রবাসী পরিবারের বসতঘর ভাঙচুর সংবাদ সম্মেলনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার । জয়পুরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক । শহীদ ওসমান হাদীর স্মরণে রুয়েটে অনুষ্ঠিত হলো টেলিকমিউনিকেশন প্রিমিয়ার লিগ ২০২৬।  

ডিএনসি রাজশাহী গোয়েন্দা কর্তৃক যাত্রীবেশে সাড়ে দশ কেজি গাজা উদ্ধার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ২৮৬ বার পঠিত

 

ডিএনসি রাজশাহী গোয়েন্দা কর্তৃক যাত্রীবেশে সাড়ে দশ কেজি গাজা উদ্ধার

_______ মোস্তাফিজুর রহমান রাজশাহী ব্যুরো

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়ের উপ – পরিচালক মোঃ জিল্লুর রহমানের নেতৃত্বে একটি টিম ১৭ ই নভেম্বর শুক্রবার সকাল ৯.০০ ঘটিকায় তাড়াশ থানাধীন হামকুরিয়া গ্রামের হামকুরীয়া হাইস্কুল মোড়স্থ নামক স্থানে মান্নাননগর হতে চ্যাটমোহরগামী যাত্রীবাহী নম্বরবিহীন সবুজ সিএনজি তল্লাশি করে সিএনজির মাঝখানে আসামির পায়ের কাছে রক্ষিত একটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করে পলিথিনে স্কচটেপ দ্বারা মোড়ানো তিনটি পোটলাই মোড়ানো অবৈধ মাদকদ্রব্য ১০ কেজি ৫০০ গ্রাম গাজা উদ্ধার করা হয় । উদ্ধারকৃত গাঁজাসহ আসামি মোসা : আফরোজা খাতুন (৪০) স্বামী – মোঃ সুলতান পিতা – মোঃ আকতার আলী সাকিং – ভজেন্দ্রপুর মসজিদের পার্শে ,পোস্ট – তেবুনিয়া, থানা – পাবনা সদর, জেলা – পাবনার নিকট নোকিয়া বাটন মোবাইল ফোন সেট একটি যার মডেল নম্বর – Ta 1155 সহ আটক করে ।
যাত্রীবাহী বাসটি সকাল ৮.৪০ মিনিটে গতিরোধ করে থামায় ও ঘেরাও করে । উপস্থিত (১) মোঃ জহুরুল ইসলাম (৩৭ ) পিতা – মোঃ আকবর আলি সাকিম – আমবাড়িয়া পূর্ব পাড়া থানা – তাড়াশ , জেলা – সিরাজগঞ্জ ( সি এন জি চালক ) (২) মোঃ ফিরোজ প্রামাণিক (৩২ ) পিতা – মোঃ আকতার প্রামাণিক , সাকিম- রামচন্দ্রপুর মধ্যপাড়া থানা – পাবনা সদর ,জেলা – পাবনা কে সাথে নিয়ে সি এন জি টি তল্লাশি করেন । তল্লাশি কালে সি এন জির আসামির পায়ের নিচে রক্ষিত একটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করে পলিথিনে স্কচ টেপ দ্বারা মোড়ানো অবৈধ মাদকদ্রব্য তিনটি পোটলাই ১০ কেজি ৫০০ গ্রাম গাজা , ১ টি নোকিয়া বাটন মোবাইল ফোন Ta- 1155 উদ্ধার ও জব্দ করে । উদ্ধারকৃত আলামত তিনটি পোটলা হতে ১০ গ্রাম করে মোট ৩০ গ্রাম গাজা রাসায়নিক পরীক্ষার জন্য নিজ জিম্মায় রাখেন । অবশিষ্ঠ গাজা ও আলামত সিলগালা করে বিভাগীয় হেফাজতে নেন । ঘটনাস্থলে উদ্ধারকৃত গাজা পরিমাপ করে আলামত, নমুনা, আসামি সহ সকাল ৯.৩০ মিনিটের সময় ঘটনাস্থল ত্যাগ করে ।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, রাজশাহীর তথ্যমতে , বিভাগীয় গোয়েন্দা কার্যালয় , রাজশাহী এর উপ পরিচালক মোঃ জিল্লুর রহমানের নেতৃত্বে বিভাগীয় স্টাফ সমন্বয়ে একটি রেইডিং টিম গঠন করে উক্ত রেইডিং টিমের সহযোগিতায় অবৈধ মাদকদ্রব্য গাজা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও পরিবহন করায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১), সারণীর ক্রমিক ন. ১০( খ ) ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ করায় আসামি আফরোজা খাতুনের নামে তাড়াশ থানা , সিরাজগঞ্জে মামলা দায়ের করা হয় ।

উপ পরিচালক জিল্লুর রহমান আরো জানান, আসামীকে প্রাথমিক জিজ্ঞাসা বাদে চক্রের অন্যান্য হোতাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা নিয়ে অধিকতর অনুসন্ধান পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য এই চক্রের অন্যান্য হোতাদেরও নজরদারিতে রাখা হয়েছে, জড়িতদের বিরুদ্ধে যে কোন সময় অভিযান পরিচালনা করা হবে । গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়ে জেল হাজতে প্রেরণে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়,রাজশাহী কর্তৃক ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD