1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক। রাজবাড়ী সদরে ১৯২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম

রামকান্তপুরে উপকারভোগীদের সাথে আলহাজ্ব কাজী কেরামত আলীর মতবিনিময়। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ২৮৯ বার পঠিত

রামকান্তপুরে উপকারভোগীদের সাথে আলহাজ্ব কাজী কেরামত আলীর মতবিনিময়

রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ ছাব্বির হোসেন বাপ্পি,

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুরে উপকারভোগীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কাজী সমির উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে রামকান্তপুর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ মতবিনিময় সভা করা হয়। এসময় বয়স্ক ভাতা, বিধবা ভাতা,মাতৃত্বকালীন ভাতা,প্রতিবন্ধি ভাতা,মুক্তিযোদ্ধা ভাতা,হতদরিদ্র খাদ্য বান্ধব,ভিজিডি টিসিবি,ন্যায্য মূল্য ও ১৫ টাকা কেজির চাল সহ বিভিন্ন সুবিধা ও ভাতা ভোগীদের সাথে মত বিনিময় করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
মতবিনিময় সভায় রামকান্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রাজিব মোল্লা বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতী, জেলা আওয়ামীলীগেরসহ সভাপতি হেদায়েত আলী সোহরাব , সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রমজান আলী খান,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, রামকান্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাশেম বিশ্বাস, রামকান্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহসান উল্লা মিয়া,মো. আমজাদ হোসেন মোল্লা,রামকান্তপুর ইউনিয়নের সদস্য মো. ইব্রাহিম মোল্লা প্রমুখ।
এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, বিএনপি একটি ধোকাবাজদের দল। তারা জনগনের কোন উন্নয়ন করেনি করবেওনা। আপনারা যারা উপকারভোগী আছেন আগামী নির্বাচনে শেখ হাচিনাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। যাতে আপনাদের ভাতা আগামীতে শেখ হাসিনা সরকার দ্বিগুন করতে পারেন।বয়স্ক ভাতা,বিধবা ভাতা,মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধি, ভাতাসহ সব ধরনের ভাতা আপনাদের জন্য দ্বিগুন করবে। তাই আওয়ামীলীগ সরকারকে ভোট দিয়ে আবারো নির্বাচিত করতে হবে আপনাদের। বারবার দরকার শেখ হাসিনা সরকার।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD