1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বর্ণাঢ্য র্যালি ভোলায় ১৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক শাহমখদুমে ৫৩ লিটার চোলাই মদ উদ্ধার রাজশাহীতে জাপানি ভাষা ও স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট স্থাপনের আগ্রহ মাজার ধ্বংসের চেষ্টা হলে ঘরে বসে থাকবে না মানুষ: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তাঁর দিয়ে বাঁধা নদী রক্ষা বাঁধ-ঝুঁকিতে নাটোরবাসী! চুয়াডাঙ্গার জীবননগরে আত্মসমর্পণ করেছেন নারীসহ ১৬ মাদক কারবারি নলডাঙ্গায় ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের উপস্থিতিতে দেবীগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা অভিযানে ভুবন মোহন পার্ক, বদলায় না চিত্র

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত!

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৬ বার পঠিত

লালমাই প্রতিনিধি:

 

পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটি আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় বাগমারা বড় মসজিদের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে বাগমারা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে র‍্যালিটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

 

১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি উপলক্ষে আয়োজিত এ আনন্দ র‍্যালিতে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করতে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

 

আয়োজকরা বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ, শিক্ষা ও সুন্নাহ মানুষের জীবনে বাস্তবায়নের মধ্য দিয়েই তাঁর প্রতি প্রকৃত ভালোবাসা প্রকাশ পায়।

 

র‍্যালি শেষে অংশগ্রহণকারীদের জন্য দোয়া করা হয়। এ সময় মহান আল্লাহ তাআলার কাছে মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার তাওফিক কামনা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD