1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বর্ণাঢ্য র্যালি ভোলায় ১৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক শাহমখদুমে ৫৩ লিটার চোলাই মদ উদ্ধার রাজশাহীতে জাপানি ভাষা ও স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট স্থাপনের আগ্রহ মাজার ধ্বংসের চেষ্টা হলে ঘরে বসে থাকবে না মানুষ: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তাঁর দিয়ে বাঁধা নদী রক্ষা বাঁধ-ঝুঁকিতে নাটোরবাসী! চুয়াডাঙ্গার জীবননগরে আত্মসমর্পণ করেছেন নারীসহ ১৬ মাদক কারবারি নলডাঙ্গায় ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের উপস্থিতিতে দেবীগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা অভিযানে ভুবন মোহন পার্ক, বদলায় না চিত্র

শেরপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল!

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৬ বার পঠিত

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

 

শেরপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলা প্রশাসন ও জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম ও জেলা পরিষদ প্রশাসক এ বি এম মামুনুর রশীদ পলাশ।

 

জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এস এম মোহাই মোনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, আদালতের জিপি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মামুনুর রহমান, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মাওলানা মোতাসিন বিল্লাহ, মাওলানা হাফেজ ছিদ্দিক আহাম্মদ ও অধ্যক্ষ মাওলানা ফজলুল হকসহ অনেকে।

 

এ সময় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সংবাদকর্মী, ইমাম ও খতিবরা উপস্থিত ছিলেন।

 

সভায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মহানবীর জীবনাদর্শ ও শিক্ষা স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

 

আলোচনা সভা শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মহানবী (সা.)-এর উম্মতের শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

এ ছাড়া শেরপুরের অন্যান্য উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগেও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD