1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত! শেরপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল! পটিয়া খলিলুর রহমান স্কুলের প্রধান শিক্ষক শামসুল সিদ্দিক হাফেজ আহমদ চৌধুরী স্কলারশিপ সন্মাননা স্মারক প্রদান!  পটিয়ায় আমির ভান্ডার দরবার শরীফের উদ্যোগে বিশাল জশনে জুলুস অনুষ্ঠিত! রামপুরে মাদকবিরোধী সভা ও র‍্যালি ফরিদপুরে আকিকার অনুষ্ঠানের মিষ্টি খেয়ে অসুস্থ ৮ শিশু দুমকিতে প্রতি ফুটবল ম্যাচে বাকেরগঞ্জ উপজেলা কে হারিয়ে দুমকি উপজেলা বিজয়ী পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুশে—বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দের অংশগ্রহণ হাসপাতাল গেট এলাকায় দারুচ্ছুফ্ফাহ তালিমুল কুরআন মাদরাসার উদ্যোগে দু’আ মাহফিল সম্পন্ন  লাকসামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত

রামপুরে মাদকবিরোধী সভা ও র‍্যালি

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২ বার পঠিত

 

 

সজীব খান,চাঁদপুর প্রতিনিধিঃ

 

চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে মাদকবিরোধী সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেল ৩টায় রামপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

 

ইউনিয়ন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান।

 

সভায় বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চাঁদপুর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সাল, চাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) ইউসুফ, সেকেন্ড অফিসার ফেরদৌস আহমেদ, রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তালিম হোসেন পাঠান, উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম (নুরু মাওলানা), রামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তারেক হোসেন বিপ্লব, যুগ্ম সম্পাদক কাদের মিজি, ইউনিয়ন যুবদলের সভাপতি জুলহাস বেপারী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুব মিজি, ছাত্রদলের সভাপতি আল মেহেদীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

সভা শেষে মাদকবিরোধী একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD