1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দির অতি প্রিয় মানুষ সোলায়মান আর নেই মোহনপুরে র‍্যাবের অভিযানে ৩১ কেজি গাঁজাসহ আটক ১ তিনি আসছেন: স্বদেশেই জীবনের শেষ পরিণতির মুখোমুখি হতে! রাজশাহীতে ১১ দলীয় ঐক্য জোটের শোক র‍্যালি, জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি ইসকনের রথযাত্রা চলাকালে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই সন্ত্রাস প্রতিরোধ দিবসে রাবির বিজয়-২৪ হলের শিক্ষার্থীদের মিনি ম্যারাথন, ছাত্রলীগের সাবেক নেতাদের বিচারের দাবি রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু গোয়ালন্দতে জি এম চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে চৌধুরী আব্দুল হামিদ একাডেমি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান পাঁচবিবিতে ২০২৫ ২৬ অর্থবছরে কৃষি পুনবাসন সহায়তা খাতে বৃক্ষরোপণ কর্মসূচি আওতায় গাছ সহ উপকরণ বিতরণ। পাঁচবিবির আদিবাসী নারী ও শিক্ষার্থী পেল সেলাই মেশিন ও বাইসাইকেল

রাজবাড়ীতে পদ্মার এক কাতল মাছে ৫০ হাজার আয় – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৩০১ বার পঠিত

পদ্মার এক কাতল মাছেই আয় ৫০ হাজার!

মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে সাড়ে ২৭ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে।

শনিবার (২৭ মে) সকালে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীর উজানে খলিল হালদারের জালে মাছটি ধরা পড়ে।

দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, সকালে পদ্মা নদীতে বড় একটি কাতল মাছ ধরা পড়ার খবর শুনে আমি স্থানীয় জেলেদের সাথে যোগাযোগ করে সরাসরি খলিল হালদারের কাছ থেকে সাড়ে ২৭ কেজি ওজনের একটি কাতল মাছ প্রতি কেজি ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৩৭৫ টাকায় ক্রয় করি। পরে মাছটি বিক্রির জন্য বিভিন্ন জায়গায় মুঠোফোন যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর নিকট ১ হাজার ৮০০শ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছি। মাছটি বিক্রি করে আমার ৪ হাজার ১২৫ টাকা লাভ হয়েছে।

গোয়ালন্দ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) মো. শাহরিয়ার জামান সাবু বলেন, পদ্মার পানি বর্তমানে ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ায় জেলেদের জালে বড় আকৃতির বোয়াল, পাঙ্গাশ, কাতল, বাগাইড়, চিতলসহ নানা প্রজাতির মাছ ধরা পরছে। মাছগুলো পেয়ে জেলেরাও অনেক খুশি হচ্ছে। মৎস ব‍্যবসায়ীরাও মাছ বিক্রি করে লাভবান হচ্ছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD