1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি অতিক্রম করলো চীনা তেলবাহী ট্যাঙ্কার রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার।         রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন।   অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কনস্টেবল তাঁর ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে জখম রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য জব্দ। নতুন উদ্দীপনায় “কচি কণ্ঠের আসর” এর পহেলা বৈশাখ পালন। রাজবাড়ী বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে দাখিল করেছেন ৮জন নারী।  জয়পুরহাটে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট।   রামেকে হামের প্রকোপে বাড়ছে শিশুমৃত্যু, পিআইসিইউ সংকটে ঝরছে প্রাণ।     

বালিয়াকান্দিতে গলায় ফাঁস নিয়ে বৃদ্ধার আত্মহত্যা – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৩০২ বার পঠিত

নবাবপুরে গলায় ফাঁস নিয়ে এক বৃদ্ধার আত্মহত্যা

মোঃ আজমল হোসেন
বালিয়াকান্দি রাজবাড়ী প্রতিনিধি ঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কুড়িপাড়া পদমদী গ্রামে হাজরা বেগম (৬২) নামে এক নারী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত‍্যা করেছে। হাজরা বেগম (৬২) একই গ্রামের মৃত খালেক মন্ডলের স্ত্রী।

জানা যায়, শনিবার (২৭ মে) জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কুড়িপাড়া পদমদী গ্রামের মৃত আব্দুল খালেক মন্ডলের বৃদ্ধা স্ত্রী হাজরা বেগম (৬২) এর মরদেহ সকালে চন্দনা নদীর পাশে হারেজ মন্ডলের আম বাগানের একটি গাছের ডালে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। এসময় লোকজনের ডাকাডাকিতে অনেকে একত্র হয়ে বিষয়টি নিশ্চিত করেন।

মৃত হাজরা বেগমের পুত্রবধু হীরা বেগম ও প্রতিবেশী সূত্রে জানা যায়, হাজেরা বেগম শুক্রবার (২৬ মে) বিকাল নিজ বাড়ি হতে বোন সাহিদা বেগম এর বাড়িতে যাবে বলে ছেলের বউকে বলে এবং বাড়ি হতে চলে যায়। শনিবার (২৭ মে) সকাল ৮টার দিকে রিফাত (১২) আম কুড়াতে গেলে হাজেরা বেগমকে গলায় কাপড় পেচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। রিফাতের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ও হাজরার ছেলে হাফিজ মন্ডল আম গাছ থেকে নিচে নামায়। ছেলে ও আত্মীয়স্বজনের ধারণা হাজরা বেগম অসুস্থতার কারণে আত্মহত্যা করতে পারে বলে জানায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। এব‍্যপারে বালিয়াকান্দি থানায় একটি অপমৃত‍্যূ মামলা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD