1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় নদীতে গোসলে নেমে কলেজছাত্র নিখোঁজ রাজশাহী বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৩.৬৭% মাদক শনাক্তকরণ ও মামলা তদন্তে প্রশিক্ষণ সিটি কর্পোরেশনের মাঠ উন্নয়নে ক্রীড়া মন্ত্রণালয়ের সভা পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুফাচ্ছিরুল ইসলাম মুফতির সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার। সিলেটের শ্রীপুর পাথর কোয়ারীতে আলুবাগান নামক স্থানে অবৈধ বালু উত্তোলনের উপজেলা প্রশাসনের অভিযান। বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়ম, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রেলকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন জিপিএ-৫ ও পাসের হার দুটিই কমেছে চট্টগ্রাম বোর্ডে

১লা নভেম্বর হতে চাঁপাই নবাবগঞ্জে আয়কর তথ্য সেবা মাস। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৩৮৫ বার পঠিত

১লা নভেম্বর হতে চাঁপাই নবাবগঞ্জে আয়কর তথ্য সেবা মাস

_______ রাজশাহী ব্যুরো

‘কর দেব গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে গত ১ লা নভেম্বর হতে শুরু হয়েছে আয়কর তথ্যসেবা মাস। মেলায় আয়কর রিটার্ন দাখিলসহ করদাতাদের সব ধরনের সেবা দেওয়ার ব্যাবস্থা নেওয়া হয়েছে । রাজশাহী কর অঞ্চলের আওতাধীন সার্কেল-১৫, চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ে গোটা মাস জুড়ে নিরবচ্ছিন্নভাবে পাওয়া যাবে করসেবা।

জাতীয় রাজস্ব বোর্ড জনগণের মাঝে কর সংস্কৃতির বিকাশ, কর সচেতনতা বৃদ্ধি এবং করদাতাদের আস্থা ও বিশ্বাস অর্জনের লক্ষে নভেম্বর মাসকে আয়কর তথ্যসেবা মাস ঘোষণা করেছে । করসেবা মাসে উৎসবের আমেজ আনার জন্য মেলার আদলে করসেবা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে।

চাঁপাই নবাবগঞ্জ কার্যালয়ের দপ্তরে রিটার্ন গ্রহণ বুথ ও হেল্প ডেস্ক স্থাপন করে রিটার্ন গ্রহণের পরিবেশকে আকর্ষণীয় করে তোলা হয়েছে। একইসঙ্গে রিটার্ন দাখিলকারী করদাতাদের তাৎক্ষণিক প্রাপ্তি স্বীকারপত্রের সঙ্গে রিটার্ন দাখিলের জন্য উৎসাহ প্রদান করা হচ্ছে।

অনলাইনে রিটার্ন দাখিলের পদ্ধতি সম্পর্কে হাতেকলমে দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। অনলাইনে রিটার্ন দাখিল করলে কর সার্টিফিকেট নেয়ার জন্য অফিস যেতে হবে না। ই-টিআইএন রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখা হয়েছে। প্রচার-প্রচারণাসহ পত্রিকায় বিজ্ঞপ্তির পাশাপাশি পোস্টার বিলবোর্ড টাঙানো হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড ২০১০ সাল থেকে প্রতিবছর কর মেলা আয়োজন করে আসছে । এরই মধ্যে এই কর মেলা সাধারণ করদাতাদের কাছে বেশ জনপ্রিয় হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD