1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক। রাজবাড়ী সদরে ১৯২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম

সিরাজগঞ্জে র‌্যাব- ১২ এর অভিযানে ভাইয়ের হাতে ভাই খুন পলাতক ভাই মজনু মিয়া আটক।নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ২৭৯ বার পঠিত

সিরাজগঞ্জে র‌্যাব- ১২ এর অভিযানে ভাইয়ের হাতে ভাই খুন পলাতক ভাই মজনু মিয়া আটক।

বিশেষ প্রতিনিধি মোঃ সোহেল রানা :

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)১২ এর অভিযানে সিরাজগঞ্জে ভাই এর হাতে ভাই খুনের ঘটনায় নিহতের ভাই পলাতক মজনু মিয়া আটক। ০১ নভেম্বর ২০২৩ ইং সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর একটি আভিযানিক দল “বগুড়া জেলার সদর থানাধীন তিনমাথা মোড়ে ভাই-বোন ক্লিনিকে” অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক এজাহারনামীয় প্রধান আসামি মোঃ মজনু মিয়া (৫০) কে আটক করে।
আটক মজনু মিয়া সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার সড়াতৈল গ্রামের আব্দুল মজিদ আকন্দের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায় যে, আাসামি মোঃ মজনু মিয়া এবং ভিকটিম আব্দুস সাত্তার আপন ভাই। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি বণ্টন ও বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। গত ২৯-১০-২০২৩ তারিখ রবিবার দুপুরে তাদের মধ্যে জমি নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। ঝগড়ার এক পর্যায়ে আসামি মজনু ও তার ভাই মারামারিতে জড়িয়ে পরে এবং মজনু তার লাঠি দিয়ে ভিকটিমকে সজোরে মাথায় আঘাত করে আহত করে। আহত অবস্থায় ভিকটিমকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আটক আসামিকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD