
রাকিবুল হাসান রাকিব, সদর উপজেলা প্রতিনিধি লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর সদর হাসপাতালের তেলাপোকা নিয়ে প্রকাশিত ভিডিওতে লক্ষ্মীপুর বিচিত্রার পক্ষ থেকে কোথাও পানি সম্পদমন্ত্রীর নাম উল্লেখ করা হয়নি। তাহলে এ ঘটনায় জিডি করে মন্ত্রীর মানহানির অভিযোগ তোলা হলো কীভাবে? যেখানে মন্ত্রীর নামই নেওয়া হয়নি, সেখানে তাঁর নাম জড়িয়ে জিডি করার উদ্দেশ্য কী? বিষয়টি কি সত্যিই মন্ত্রীর সম্মান রক্ষার জন্য, নাকি মন্ত্রীর নাম ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা?
প্রশ্ন থেকেই যায়—মন্ত্রীর নাম না নিয়েও যদি তাঁর মানহানি হয়, তাহলে মন্ত্রীর নাম ভাঙিয়ে ফায়দা নেওয়ার অভিযোগ উঠবে না কেন?
রবিন হোসেন তাসকিন
সাধারণ সম্পাদক
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল,লক্ষ্মীপুর সদর ইউনিট।