1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শীতের আগমনী বার্তায় গাইবান্ধায় লেপ-তোষকের ধুম, ব্যস্ত কারিগররা প্রেস ক্লাবের আশপাশের দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়, ১ হাজার ২৫০ টাকায় মিলছে লেপ! শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরেক্স সিরাপ, গ্রেপ্তার ২ তরুণদের মেধা কাজে লাগাতে পারলে বিদেশের ওপর নির্ভরতা থাকবে না: জ্বালানিমন্ত্রী মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করল উপজেলা প্রশাসন গাবতলীতে ১২৭ শতক জমি নিয়ে বিরোধ, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা রামেকে ছাত্রলীগের দুই নেতা আটক, উত্তেজনা সাভারে নাশকতার আশঙ্কা: বাসে আগুন, ককটেলসদৃশ বস্তু উদ্ধার; ছাত্রলীগের ৩ কর্মী আটক নিজেদের স্বাক্ষরে অনুমোদন, উপকমিটিতে নিজেদেরই পদ! রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা

৫২৫ গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার!

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পঠিত

১৫ অক্টোবর বৃহস্পতিবার,রাজশাহী ব্যুরো:

 

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

 

এরই ধারাবাহিকতায় এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্প এর আভিযানিক দল অদ্য ১৫ অক্টোবর ২০২৬ তারিখ সময় অনুমান রাত ০৩.৪০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নাটোর জেলার লালপুর থানাধীন ০৪ নং আড়বাব ইউপিস্থ কচুয়া সাকিনে কচুয়া বাজারস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ী ১। মোঃ আরিফুজ্জামান বাপ্পী (৪৮), পিতা-ফরমান আলী, মাতা-মোছাঃ আছিয়া বেগম, সাং- দক্ষিন লালপুর, ২। মোঃ জিল্লুর রহমান (৪১), পিতা- মৃত আলম মোল্লা, মাতা-মৃত আকলিমা বেগম, সাং-উত্তর লালপুর, উভয় লালপুর ইউনিয়ন, থানা-লালপুর ও জেলা-নাটোর’কে গ্রেফতার করে। গ্রেফতারকালে জানা যায়, ধৃত আসামিন্বয় মাদক ব্যবসায়ী। ০১ নং আসামি মোঃ আরিফুজ্জামান বাপ্পী (৪৮) উদ্ধারকৃত মাদক হেরোইন নিয়ে মোটর সাইকেল যোগে ০২ নং আসামি মোঃ জিল্লুর রহমান (৪১) এর নিকট বিক্রয়ের উদ্দেশ্যে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে লালপুর বাজারের দিকে যাচ্ছিলো।। উক্ত বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে নির্দেশক্রমে উল্লেখিত ঘটনাস্থল এলাকায় অভিযানের লক্ষ্যে চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্টের মাধ্যমে বর্ণিত ধৃত আসামিন্বয়কে গ্রেফতার পূর্বক প্রদত্ত তথ্যের ভিত্তিতে আসামির হেফাজত হতে আইন মোতাবেক উদ্ধারকৃত আলামত ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম হেরোইন এবং মাদক ব্যবসায়ের কাজে ব্যবহৃত ০১ টি মোটরসাইকেল ও ০১ টি এ্যান্ডয়েড মোবাইল জব্দ করা হয়।

 

গ্রেফতারকৃত আসামিদ্বয়’কে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নাটোর জেলার লালপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD