১৫ অক্টোবর বৃহস্পতিবার,রাজশাহী ব্যুরো:
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্প এর আভিযানিক দল অদ্য ১৫ অক্টোবর ২০২৬ তারিখ সময় অনুমান রাত ০৩.৪০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নাটোর জেলার লালপুর থানাধীন ০৪ নং আড়বাব ইউপিস্থ কচুয়া সাকিনে কচুয়া বাজারস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ী ১। মোঃ আরিফুজ্জামান বাপ্পী (৪৮), পিতা-ফরমান আলী, মাতা-মোছাঃ আছিয়া বেগম, সাং- দক্ষিন লালপুর, ২। মোঃ জিল্লুর রহমান (৪১), পিতা- মৃত আলম মোল্লা, মাতা-মৃত আকলিমা বেগম, সাং-উত্তর লালপুর, উভয় লালপুর ইউনিয়ন, থানা-লালপুর ও জেলা-নাটোর'কে গ্রেফতার করে। গ্রেফতারকালে জানা যায়, ধৃত আসামিন্বয় মাদক ব্যবসায়ী। ০১ নং আসামি মোঃ আরিফুজ্জামান বাপ্পী (৪৮) উদ্ধারকৃত মাদক হেরোইন নিয়ে মোটর সাইকেল যোগে ০২ নং আসামি মোঃ জিল্লুর রহমান (৪১) এর নিকট বিক্রয়ের উদ্দেশ্যে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে লালপুর বাজারের দিকে যাচ্ছিলো।। উক্ত বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে নির্দেশক্রমে উল্লেখিত ঘটনাস্থল এলাকায় অভিযানের লক্ষ্যে চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্টের মাধ্যমে বর্ণিত ধৃত আসামিন্বয়কে গ্রেফতার পূর্বক প্রদত্ত তথ্যের ভিত্তিতে আসামির হেফাজত হতে আইন মোতাবেক উদ্ধারকৃত আলামত ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম হেরোইন এবং মাদক ব্যবসায়ের কাজে ব্যবহৃত ০১ টি মোটরসাইকেল ও ০১ টি এ্যান্ডয়েড মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয়'কে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নাটোর জেলার লালপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM