1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরে সালিশী বৈঠকের জেরে গুলি: হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার, অস্ত্র উদ্ধার লক্ষ্মীপুরে ইত্যাদি’র বিশেষ পর্বের শুটিংয়ে প্রশাসনিক সহযোগিতা চাইল আয়োজক প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন লক্ষ্মীপুরে চার বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন অনিয়মে জরিমানা ৩৫ হাজার নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে অচল পরিবহন ব্যবস্থা, ভোগান্তিতে যাত্রীরা রাজশাহী নগর উন্নয়ন ও স্মার্ট সিটি গঠনে একসঙ্গে কাজ করবে রাসিক–রুয়েট ১২ দিনে রাজশাহীতে পদ্মার পানি বেড়েছে ১.৩০ মিটার যশোরের বাঘারপাড়ায় খাজুরায় প্রকাশ্যে কুপিয়ে যুবদল নেতা হত্যা।

শিশু ধর্ষণ মামলায় কিশোরের ১০ বছরের আটকাদেশ – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৩৩৫ বার পঠিত

নাটোরে শিশু ধর্ষণ মামলায় কিশোরকে ১০ বছরের আটকাদেশ।

স্টাফ রিপোর্টার

নাটোরের বাগাতিপাড়ায় সাড়ে পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায় আরিফুল ইসলাম (১৫) নামের এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত আরিফুল ইসলাম উপজেলার গালিমপুর দেলিপাড়া গ্রামের মোঃ হক সাহেবের ছেলে। দণ্ডপ্রাপ্ত আরিফুল বর্তমানে তরুণ বয়সী হলেও ঘটনার সময় তার বয়স ১৫ বছর হওয়ায় তাকে কিশোর অপরাধী হিসেবে আটকাদেশ দিয়েছে আদালত।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৮ জুলাই বিকালে আরিফুল ইসলাম একই এলাকার সাড়ে পাঁচ বছর বয়সী ওই শিশু ভিকটিমকে গাছ থেকে খেজুর পাড়ার প্রলোভন দেখিয়ে কৌশলে পার্শ্ববর্তী পাট ক্ষেতে নিয়ে যায়। সেখানে শিশুটির মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটি বাড়িতে এসে তার মাকে ঘটনাটি জানায়। এ সময় শিশুটির মা ও পরিবারের সদস্য সহ স্থানীয়রা শিশুটিকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এরপর শিশুটির মেডিকেল চেকআপ করার জন্য তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ১১ জুলাই আরিফুল ইসলামকে অভিযুক্ত করে বাগাতিপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে আরিফুলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে।

নাটোর জজ আদালতের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, শিশু ধর্ষণ মামলার রায় ঘোষণার সময় অভিযুক্ত আরিফুল ইসলাম আদালতে উপস্থিত ছিল। এই রায়ে ভুক্তভোগী শিশুর পরিবার সন্তুষ্টি প্রকাশ করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD