1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে পতাকা উত্তোলন! রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মদ-সিরাপ জব্দ! চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের নিয়ে নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা! ভূঞাপুরে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় খন্দকার জাহাঙ্গীর আলম হৃদয় চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান চাঁদপুরে স্কুলের শেষ দিনে পৃথিবী থেকে বিদায় নিলেন প্রধান শিক্ষক স্ত্রী হত্যা করে লাশে আগুন, ২১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড রাজবাড়ী নারীকে নির্যাতনের ঘটনায় প্রতিমন্ত্রীর কাছে মহিলা পরিষদের স্মারকলিপি ডুমুরিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন! নবম বর্ষে পদার্পণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা’

চাঁদপুরে স্কুলের শেষ দিনে পৃথিবী থেকে বিদায় নিলেন প্রধান শিক্ষক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

 

 

সজীব খান,চাঁদপুর প্রতিনিধি:

 

যেদিন বিদ্যালয় থেকে শিক্ষকতার বিদায় সংবর্ধনা পাওয়ার কথা ছিল, ঠিক সেই দিনেই কফিনে চড়ে নিজ কর্মস্থলে গেলেন প্রধান শিক্ষক তপন কুমার সাহা (৫৯)। সোমবার (৩১ আগস্ট) চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

 

কর্মস্থলের বিদায় অনুষ্ঠানের মাত্র কয়েক ঘণ্টা আগে হৃদরোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নেওয়া এই প্রধান শিক্ষকের মরদেহ নেওয়া হয় বিদ্যালয় প্রাঙ্গণে।

 

নিহতের সহকর্মী তানজিলা আক্তার বলেন, ‘আজ দুপুরে স্যারকে বিদ্যালয় থেকে বিদায়ি অনুষ্ঠানসহ ক্রেস্ট দেওয়ার জন্য আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। কিন্তু ভোর রাতে আমরা ফোনে খবর পাই স্যার রাতে নিজ বাসাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।’

 

নিহতের আরেক সহকর্মী লিমা আক্তার বলেন, রাত ৩টার দিকে স্যার চাঁদপুর শহরের নিজ বাসভবনে হৃদরোগ আক্রান্ত হন।

 

হাসপাতালে নেওয়ার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

 

স্থানীয় ইউপি সদস্য রবিউল আলম অরুন বলেন, ‘স্যারের বিদায় সংবর্ধনায় আমি অতিথি ছিলাম। স্যারকে অনুষ্ঠানের মাধ্যমে বিদায় না দিয়ে চির বিদায় দেওয়া হলো আজকে।

 

তার এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীরাসহ আমরা ব্যথিত ও ভারাক্রান্ত

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD