1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

রাজবাড়ী নারীকে নির্যাতনের ঘটনায় প্রতিমন্ত্রীর কাছে মহিলা পরিষদের স্মারকলিপি

  • প্রকাশিতঃ সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৬৭ বার পঠিত

 

 

জেলা প্রতিনিধি, কৃষ্ণ কুমার সরকার 

 

রাজবাড়ীর কাপড় বাজারে এক নারীকে শারীরিকভাবে নির্যাতন ও অকথ্য ভাষায় গালিগালাজের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা।

 

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে প্রতিমন্ত্রীর রাজবাড়ীর বাসভবনে এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার উপদেষ্টা নায়ার সুলতানা, জেলা কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন স্মৃতি, সংস্কৃতি সম্পাদক কানিজ ফাতেমা বেবি শিখা, সমাজকল্যাণ সম্পাদক হুসনে নাহিদ পিয়া এবং জেলা কমিটির সদস্য কৃষ্ণা সাহা।

 

মহিলা পরিষদের নেতৃবৃন্দ জানান, রাজবাড়ীর কাপড় বাজারে এক নারীকে শারীরিকভাবে নির্যাতন ও অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগটি অত্যন্ত উদ্বেগজনক। নারীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে।

এদিকে একই দাবিতে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা।

 

মানববন্ধনে নারী নির্যাতনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD