1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরের ছালিয়াকান্দি বাজারে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের উদ্যোগ, ব্যবসায়ীদের সতর্ক করলেন ইউএনও তিতাসে চেয়ারম্যান প্রার্থীদের দ্বন্দ্বে পণ্ড সংবর্ধনা, দল থেকে বহিষ্কার এমদাদ হোসেন আখন্দ সুনামগঞ্জ সিমান্তে মানব পাচারকারী সহ ৭ জন আটক। সাঁথিয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার। নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার প্রতিবাদে জামালপুরে এনসিপির বিক্ষোভ মিছিল তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও প্রচার সম্পাদক নির্বাচিত। গ্রামবাংলার ঐতিহ্য যাত্রাপালা ও সার্কাস আবার চালু করা হবে: সংস্কৃতিমন্ত্রী দর্শনায় পুরাতন বাজার সমাজ কল্যাণ সংঘের মাসব্যাপী ক্রীড়া আয়োজনের উদ্বোধন, সামাজিক ঐক্যের আহ্বান এনামুল হক শাহ মুকুলের। দর্শনা থানা এলাকা হতে দুইজন মাদক সেবনকারী আটক। বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সামারি ট্রাইলে সাজা প্রদান করেন। ঝিনাইদহে ধারালো অস্ত্রের আঘাতে কৃষক নিহত

চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের নিয়ে নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা!

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

 

 

নজরুল বর্ষ উপলক্ষে চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের ডিসি সাহিত্য মঞ্চে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।

 

এরপর নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যচর্চা এবং তাঁর লেখা অসংখ্য কবিতা, কাব্যগ্রন্থ, উপন্যাসসহ বিভিন্ন সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করা হয়।

 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সাইফুল ইসলাম মিলন। চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ‘নজরুল আমাদের জাতীয় কবি। যা আমরা প্রায় ভুলতে বসেছিলাম। বিগত ১৫-১৭ বছরে নজরুলকে নিয়ে এই ধরনের কোনো অনুষ্ঠান আমরা দেখিনি। এমনকি কাজী নজরুল ইসলামের জন্ম ও মৃত্যুবার্ষিকী কোন দিক থেকে পার হয়ে যেত, তা শিক্ষার্থীরা বুঝতেই পারত না।’

 

তিনি আরও বলেন, ‘নজরুল আমাদের স্বাধীনতার মূল অনুপ্রেরণা ছিলেন। তাঁর লেখা কবিতা ও গান আমাদের অনুপ্রাণিত করত। তাঁর কবিতা ও গান ছোট থেকে বড় সবাইকে অনুপ্রাণিত করে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD