1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি ডিআইজি রেজাউল করিম। চন্দনাইশ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতে সাংবাদিক প্রতিনিধি মো. নুরুল আলম, প্রেস ক্লাবের সংবর্ধনা বালিয়াকান্দিতে বিএনপির আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ আমতলীতে হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ পিতা’র ‎ খাগড়াছড়ির দীঘিনালায় ২০ পিস ইয়াবাসহ যুবক আটক বালিয়াকান্দিতে উদিচির প্রতিষ্টা বার্ষিকী উদযাপন বাউফলে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় নারীসহ দুজন গ্রেপ্তার, পুলিশের সংবাদ সম্মেলন। জেলা প্রশাসক গোল্ডকাপে হাইমচরকে ৩-১ গোলে হারাল চাঁদপুর সদর ধামরাই ও সাভারে পৃথক অভিযানে হেরোইন-ফেয়ারডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বরগুনায় ডিএনসির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

দর্শনায় পুরাতন বাজার সমাজ কল্যাণ সংঘের মাসব্যাপী ক্রীড়া আয়োজনের উদ্বোধন, সামাজিক ঐক্যের আহ্বান এনামুল হক শাহ মুকুলের।

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

 

মোঃআব্দুল মান্নান চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:

 

খেলাধুলার মাধ্যমে সামাজিক ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে চুয়াডাঙ্গার দর্শনায় পুরাতন বাজার সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে মাসব্যাপী বিভিন্ন ক্রীড়া আয়োজনের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টায় দর্শনার পুরাতন বাজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি এবং সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

“খেলাধুলাতেই হোক ঐক্য, সম্প্রীতি আর ভ্রাতৃত্বের জয়” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য জনাব এনামুল হক শাহ মুকুল। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব উত্তম রঞ্জন দেবনাথ।

আরো উপস্থিত ছিলেন দর্শনা পৌর যুবদলের সাবেক সাংগঠনিক জাহাঙ্গীর আলম চঞ্চল, দর্শনা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আপু সুলতান, দর্শনা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আব্দুল মান্নান মাস্টার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক শাহ মুকুল বলেন,

“খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি মানুষে মানুষে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন তৈরির অন্যতম শক্তিশালী মাধ্যম। একটি সুন্দর সমাজ গঠনে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

বর্তমান সময়ে আমাদের তরুণ প্রজন্মকে মাদক, সামাজিক অবক্ষয় ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে হলে তাদের জন্য সুস্থ বিনোদন ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরি করতে হবে। খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতার মানসিকতা তৈরি করে।

 

আমি আশা করি, এই আয়োজনের মধ্য দিয়ে দর্শনায় একটি মাদকমুক্ত, সুস্থ, সুন্দর ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনের পথ আরও সুগম হবে। এ উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখতে আয়োজকদের পাশাপাশি এলাকার সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”

আয়োজক সূত্রে জানা যায়, মাসব্যাপী এ ক্রীড়া কর্মসূচির মাধ্যমে এলাকার তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, তাদের শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত করা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করাই মূল লক্ষ্য।

আয়োজকরা জানান, খেলাধুলা তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পুরাতন বাজার সমাজ কল্যাণ সংঘের পক্ষ থেকে মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে এলাকার সর্বস্তরের মানুষকে খেলাধুলার পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD