1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় ওয়াসার বাড়তি বিলের অভিযোগ গ্রাহকদের। জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ফরিদপুরে মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন ব্যক্তির মৃত্যু, পরিবারের নির্যাতনের অভিযোগ রাজবাড়ীতে নারীকে লাঞ্ছনার ভাইরাল ভিডিও নিয়ে ভোক্তা অধিদপ্তরের ব্যাখ্যা ভূঞাপুরে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক রাজবাড়ীতে গাঁজাসহ ৩ যুবক আটক রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক, রাসেল আলীর নেতৃত্বে গাঁজাসহ আটক ৩ থানচি-বংকুপাড়া সড়কে পিকআপ উল্টে নিহত ১, আহত ৩ মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ফরিদপুরের চরভদ্রাসন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, বদলি হচ্ছেন ৩ সিনিয়র নার্স

  • প্রকাশিতঃ রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৭ বার পঠিত

 

 

শাহীন আলম ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

 

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে তিন সিনিয়র নার্সকে অন্যত্র বদলির নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বদলির নির্দেশ পাওয়া নার্সরা হলেন—রিনা রাণী বিশ্বাস, সুস্মিতা কীর্তনীয়া ও শামীমা আক্তার।

রোববার (৩০ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই ৫০ শয্যার চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে তিনি বহির্বিভাগসহ হাসপাতালের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। একই সঙ্গে রোগীদের চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং হাসপাতালের সামগ্রিক পরিবেশের বিষয়ে খোঁজ নেন।

পরিদর্শনের সময় কয়েকজন রোগীর কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে দায়িত্ব পালনে অবহেলার বিষয়টি মন্ত্রীর নজরে আসে। পরে সংশ্লিষ্ট তিন সিনিয়র নার্সের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তাঁদের অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়।

হাসপাতালে ওষুধের ঘাটতির বিষয়টিও পরিদর্শনের সময় উঠে আসে। এ সমস্যা দ্রুত সমাধানে স্বাস্থ্যমন্ত্রী এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (EDCL) ব্যবস্থাপনা পরিচালককে ফোন করে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন।

এ সময় টিকাদান কেন্দ্রে সাপের কামড় ও জলাতঙ্কের ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে মজুত রাখার নির্দেশনাও দেন তিনি। পাশাপাশি হাসপাতালের নষ্ট হয়ে থাকা রোগীদের ব্যবহারের শৌচাগারের বেসিন দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতালের চিকিৎসাসেবা ও পরিচ্ছন্নতার পরিস্থিতি সন্তোষজনক। চিকিৎসকদের উপস্থিতিও ভালো রয়েছে এবং রোগীরা সরকারি ওষুধ পাচ্ছেন। তবে দায়িত্বে কোনো ধরনের অবহেলার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

চরভদ্রাসনের মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত করতে হাসপাতালটি আধুনিকায়নের পরিকল্পনার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, আধুনিক চিকিৎসা সরঞ্জাম, প্যাথলজি সুবিধা এবং নারী ও শিশুদের জন্য পৃথক শয্যা সংযুক্ত করে হাসপাতালটিকে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি দ্রুত একজন গাইনি চিকিৎসক পদায়নের কথাও জানান তিনি।

পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফর আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD