
মোঃ বেলাল হোসেন পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
পটিয়া দক্ষিণ গোবিন্দারখীল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ফাইনাল খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন পটিয়া পৌরসভা নির্বাচনে ৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী যুবদল নেতা জাহেদ হোসেন।
শনিবার (২৯ আগস্ট) বিকালে দক্ষিণ গোবিন্দার খীল স্কুল মাঠ প্রাঙ্গনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলার পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
ফাইনাল খেলায় রংধনু স্পোর্টিং ক্লাব বনাম মরহুম আবদুল মালেক স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। শ্বাসরুদ্ধকর এই ফাইনালে আব্দুল মালেক স্পোটিং ক্লাব বিজয় জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে জাহেদ হোসেন বলেন,
খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি জাতি গঠনের অন্যতম হাতিয়ার। মাঠের খেলাই পারে আমাদের তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে। দক্ষিণ গোবিন্দারখীল স্পোর্টিং ক্লাব তরুণদের জন্য যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। আমরা সবসময় খেলাধুলা ও তরুণদের পাশে আছে।”
তিনি আরও বলেন, “আমরা চাই প্রতিটি গ্রামে-মহল্লায় এমন ক্লাব গড়ে উঠুক। সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও খেলার মাঠ সংরক্ষণ ও যুব উন্নয়নে কাজ করতে হবে।”
দক্ষিণ গোবিন্দারখীল স্পোর্টিং ক্লাবের সভাপতি এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিদারুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইকবাল হোসেন, আশরাফুল জামান, শওকত আকবর মুন্না , জসীম উদ্দিন শিবলী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
এতে বক্তারা তাদের মূল্যবান বক্তব্য রাখেন।
বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আয়োজক কমিটি জানান, এলাকার তরুণদের মেধা বিকাশ ও সুস্থ বিনোদনের লক্ষ্যেই প্রতি বছর এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।