1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে জাতীয়তাবাদী দল বিএনপি ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ফরিদপুরে বাসচাপায় প্রাণ গেল তিন বন্ধুর ডুমুরিয়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে ছুরিকাঘাত, প্রায় ৩ লাখ টাকা ছিনতাই! মানবিকতায় অনন্য দৃষ্টান্ত: সমাজ গঠনে লড়ছেন সিরাজগঞ্জের নুরনবী তেঁতুলিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে সড়ক অবরোধ! খুলনা মহানগরীর ৪৪ বর্গকিলোমিটার এলাকায় চিহ্নিত ১১৭টি মাদক বিক্রির স্পটের (জায়গা) তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, তিনটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এই তালিকা তৈরি করেছে! ডুমুরিয়ার রুপরামপুরে ১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত! শিক্ষক গণপতি চক্রবর্ত্তী হত্যা ও লোডশেডিংয়ের প্রতিবাদে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ! স্মৃতির আয়নায় আবু জাফর সাবু: শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত ৫ম মৃত্যুবার্ষিকী! লালমাইয়ে বাগমারা দক্ষিণ ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

স্মৃতির আয়নায় আবু জাফর সাবু: শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত ৫ম মৃত্যুবার্ষিকী!

  • প্রকাশিতঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৭ বার পঠিত
Oplus_131072

বিশেষ প্রতিনিধিঃ

 

গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে গাইবান্ধা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বরেণ্য ছড়াকার ও সংগঠক আবু জাফর সাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

 

শনিবার দুপুরে গাইবান্ধা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে প্রেসক্লাব সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক জাভেদ হোসেনের সঞ্চালনায় এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।

 

স্মরণসভায় লেখক-গবেষক অধ্যাপক জহুরুল কাইয়ুম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, খালেদ হোসেন, যুগ্ম সম্পাদক কুদ্দুস আলম, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, পাঠাগার সম্পাদক মাছুম বিল্লাহ, নির্বাহী সদস্য রেজাউল হক মিতা, আরিফুল ইসলাম বাবু, গোলাম রব্বানী মুসা, খায়রুল ইসলাম, লালচান বিশ্বাসসহ সাংবাদিক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বক্তব্য রাখেন।

 

এসময় মরহুমের ছেলে ও গাইবান্ধা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু কায়সার শিপলু উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁর বাবার রুহের মাগফিরাত কামনা করেন।

 

বক্তারা আবু জাফর সাবুর সাংবাদিকতা, সাহিত্যচর্চা ও সাংগঠনিক কর্মকাণ্ডের নানা দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন গাইবান্ধার সাংবাদিকতা ও সংস্কৃতি অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর অবদান আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

 

সবশেষে কাচারী বাজার জামে মসজিদের মোয়াজ্জেম হাফেজ মাওলানা রাকিব হাসান দোয়া মাহফিল পরিচালনা করেন।

 

উল্লেখ্য, সাংবাদিক-সাহিত্যিক আবু জাফর সাবু ২০২১ সালের ২৯ আগস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD