1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছা উপজেলার মাদক,কিশোর গ্যাং, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি- শার্শায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুমের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ বাড়ি পরিদর্শন করলেন পুলিশ সুপার বিসিএস প্রশাসন একাডেমির ৫৬তম ফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন শিবু দাস সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ বাউফলে রাস্তার পাশে পড়ে থাকা বিচ্ছিন্ন হাত ও দুই পা কি নিখোঁজ রুহুল আমিনের চন্দনাইশে মোবাইল কোর্টে ৩ চালককে জরিমানা ১২ হাজার টাকা পবিপ্রবির একুয়াকালচার বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজশাহীতে ঝটিকা মিছিল, রাজিবসহ গ্রেপ্তার ৪ বাউফলে সড়কের পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা,

শিক্ষক গণপতি চক্রবর্ত্তী হত্যা ও লোডশেডিংয়ের প্রতিবাদে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ!

  • প্রকাশিতঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পঠিত
Oplus_131072

বিশেষ প্রতিনিধি:

 

রংপুরের শিক্ষক গণপতি চক্রবর্ত্তী ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের বিচার, সারাদেশে হত্যার ঘটনা বন্ধ এবং ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

 

শনিবার বিকেলে সিপিবি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের ১ নম্বর রেলগেট এলাকায় দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

 

সমাবেশ শুরুর আগে সম্প্রতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

সিপিবি জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদজামান রব্বানী, সম্পাদকমণ্ডলীর সদস্য গোলাম রব্বানী মুসা, রেবতী বর্মণ, সাদেকুল ইসলাম মাস্টার, মিতা হাসান, সুপ্রিয়া ঘোষ ও যোগেশ্বর বর্মণসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, শিক্ষক গণপতি চক্রবর্ত্তী ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করেছে। এ ঘটনার প্রকৃত রহস্য দ্রুত উদঘাটন করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

 

তারা আরও বলেন, দেশে একের পর এক হত্যাকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। একই সঙ্গে ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

 

সমাবেশ থেকে অবিলম্বে লোডশেডিং বন্ধ, গ্যাস-বিদ্যুৎ ও সারের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা, শ্রমিক ছাঁটাই বন্ধ এবং শিক্ষক গণপতি চক্রবর্ত্তী পরিবারের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানানো হয়।

 

বক্তারা সারাদেশে হত্যা, সহিংসতা ও অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD