1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গা ও দর্শনা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৫ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত ও আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। পুঠিয়ায় রাতের আঁধারে বাল্যবিবাহের আয়োজন, এসি ল্যান্ডের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, অভিভাবকদের মুচলেকা হারুন অর রশিদ প্লাবন’ এখন শুধু একটি নাম নয়, বরং অসহায় মানুষের ভরসার প্রতীক। যশোরের ঝিকরগাছা উপজেলার মাদক,কিশোর গ্যাং, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি- শার্শায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুমের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ বাড়ি পরিদর্শন করলেন পুলিশ সুপার বিসিএস প্রশাসন একাডেমির ৫৬তম ফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন শিবু দাস সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ বাউফলে রাস্তার পাশে পড়ে থাকা বিচ্ছিন্ন হাত ও দুই পা কি নিখোঁজ রুহুল আমিনের চন্দনাইশে মোবাইল কোর্টে ৩ চালককে জরিমানা ১২ হাজার টাকা

যশোরের ঝিকরগাছা উপজেলার মাদক,কিশোর গ্যাং, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি-

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

 

মোঃ ওবাইদুল হক যশোর ব্যুরো প্রধান:

 

যশোরের ঝিকরগাছা উপজেলার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফুলের রাজধানী গদখালীতে মাদক, ইভটিজিং, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর হুশিয়ারি দিয়েছে জেলা পুলিশ ও উপজেলা প্রশাসন।আজ ঝিকরগাছা থানা পুলিশের উদ্যোগে পানিসারা ইউনিয়নের গদখালী ফুলমোড়ে আয়োজিত এক গণসচেতনতামূলক আলোচনা সভায় এ হুঁশিয়ারি দেওয়া হয়।গদখালীর সুনাম ও শান্তি-শৃঙ্খলা বজায় রেখে পর্যটকবান্ধব পরিবেশ তৈরি এবং একটি নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার (নাভারন সার্কেল) জনাব আরিফ হোসেন বলেন, সমাজ থেকে মাদক, চাঁদাবাজি ও ইভটিজিং নির্মূলে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। আজ এই মুহূর্ত থেকে পানিসারা ইউনিয়নসহ গদখালী এলাকায় সব ধরনের অপকর্মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকর করা হলো।অপরাধীদের কড়া সতর্ক বার্তা দিয়ে তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক নেতা, স্থানীয় প্রভাবশালী বা সাধারণ ব্যক্তি যদি এসব অনিয়ম-দুর্নীতির সাথে জড়িত থাকেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। গদখালী বাংলাদেশের ফুলের রাজ্য—এই স্থানকে ফুলের মতোই পবিত্র রাখা হবে। গদখালীর ব্যবসায়ী ও দর্শনার্থীদের ওপর কোনো চাঁদাবাজি, হয়রানি বা ছিনতাই সহ্য করা হবে না। প্রতি সপ্তাহে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ মনিটরিং করা হবে। এমনকি কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধেও তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।বিশেষ অতিথির বক্তব্যে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাইফুল্লাহ বলেন, “গদখালী কেবল যশোরের নয়, সারা দেশের একটি অন্যতম অর্থনৈতিক ও পর্যটন কেন্দ্র। এই অঞ্চলের সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে উপজেলায় কোনো মাদক কারবারি বা কিশোর গ্যাংয়ের অস্তিত্ব রাখা হবে না।” এ সময় তিনি গদখালীকে অপরাধমুক্ত রাখতে স্থানীয় ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সুশীল সমাজ, শিক্ষাবিদ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অপরাধ দমনে প্রশাসনের সাথে একাত্মতা ঘোষণা করেন।সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পানিসারা ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আঃ সাত্তার, গদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তবিবুর রহমান, নাভারন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মোশাররফ হোসেন, গদখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লিঠু আহম্মেদ, পানিসারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের, নাভারন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মিনু এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাহিদুজ্জামান।সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার শত শত মানুষ অংশ নিয়ে গদখালীকে একটি সুন্দর ও নিরাপদ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার প্রকাশ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD