
কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুম এর গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ বাড়ি পরিদর্শন করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। গত ১১ নভেম্বর আনুমানিক দিবাগত রাত ১২ টার পর এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে স্হানীয় ক্যাম্প দৌলতপুর থানার ওসি সীমান্ত বর্তি হওয়াই বিজিবি। পরবর্তীতে কুষ্টিয়ার পুলিশ সুপার পরিদর্শন করেন, তদন্ত কমিটি গঠনের মাধ্যমে সুষ্ঠু তদন্তের মাধ্যমে কেউ চক্রান্ত করে এই ঘটনা ঘটালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
নুসরাত তাবাসসুম দাবি করেন, ৫ আগষ্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ ছেড়ে পলাতক স্বৈরশাসক শেখ হাসিনার দেশে ফেরার প্রচার করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সারাদেশে কর্মসূচি পালনের নামে জে আগুন সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপপ্রয়াস চেষ্টা করছে তারই অংশ হিসেবে তারা এই অগ্নিকান্ড চালিয়ে সাধারণ মানুষের ভিতরে আতংক তৈরী করতে চেয়েছে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ৭৫, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা। আজ এক বিবৃতিতে তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, একজন জনপ্রতিনিধির বাড়িতে এমন অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও ন্যক্কারজনক। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিবৃতিতে তিনি আরও বলেন,অনতিবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে হবে। পাশাপাশি, এই নাশকতা বা অগ্নিকাণ্ডের সাথে যারা জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান।