1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম মহানগর জোনে ১৬তম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি পরীক্ষা সম্পন্ন; ডিসেম্বরের মধ্যেই ফলাফল প্রকাশের আশা মীর মশাররফ হোসেন আমাদের সাহিত্য-সংস্কৃতির অমূল্য সম্পদ পুকুরে আওয়ামী লীগ নেতার লাশ দেখে চিৎকার, পরে নিজেই আটক রামগতির আলেকজান্ডারে ঘুরতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের আতঙ্কের নাম ওসি হাফিজুর রহমান পিপিএম,মিরপুর মডেল থানায় যোগদানের পর অপরাধ দমনে তৎপরতা, স্বস্তি ফিরছে সাধারণ মানুষের মধ্যে দুমকিতে ৩ ইউনিয়নে প্রশাসক নিয়োগ রাজশাহীতে হুইপ অপুকে ফুলেল শুভেচ্ছায় বরণ দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত ঠাকুরগাঁও সীমান্তে দেখা মিলল চিতাবাঘের, আতঙ্কে এলাকাবাসী রাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

পুকুরে আওয়ামী লীগ নেতার লাশ দেখে চিৎকার, পরে নিজেই আটক

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

 

 

চাঁদপুর প্রতিনিধি:

 

চাঁদপুরে পুকুরে লাশ প্রথমে দেখে ডাক-চিৎকার দিয়ে সবাইকে জড়ো করা জাকির মুন্সিকেই আটক করেছে পুলিশ। একই সাথে আমেনা বেগম নামে আরও একজনকে আটক করে পুলিশ। তাদেরকে হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. দুলাল আলমের মরদেহ উদ্ধারের ঘটনায় আটকের পর গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।

 

বৃহস্পতিবার কসাই জাকির পরিচিতি জাকির মুন্সী ও আমেনা বেগমের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশনা দেন বিচারক।

 

এর আগে বুধবার (১১ নভেম্বর) দুপুরে ওই ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় মরহুম কলিম উদ্দিন মুন্সী বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য ওই এলাকার মুন্সী বাড়ির জয়নাল আবেদীনের স্ত্রী ও তার দুই পূত্রবধূসহ একই বাড়ির জলিল মুন্সীর ছেলে জাকির মুন্সীকে আটক করে পুলিশ।

 

পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জাকির মুন্সী ও আমেনা বেগমকে সন্দেভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। বাকি দুইজনকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

 

আটকের আগে জাকির মুন্সী সংবাদকর্মীদের জানান, বুধবার সকাল সাড়ে দশটার দিকে আমি গোসল করতে পুকুরে নামি। এসময় আমার ডান পায়ে কিছু একটা লাগলে আমি ভয়ে ডাক-চিৎকার শুরু করি। তখন মানুষ এসে জড়ো হয় এবং আমার কথা শুনে। পরবর্তীতে স্থানীয় মেম্বারের নির্দেশনায় আমরা তিনজনে মিলে মেম্বারের লাশ উদ্ধার করি।

 

এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মরদেহ থানা হেফাজতে নিয়ে আসে। নিহত মো. দুলাল আলম ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ওই ওয়ার্ডের সভাপতি পদে দায়িত্বরত ছিলেন।

 

এদিকে দুলাল আলমের ময়নাতদন্ত শেষে পুলিশ পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করে। পরে নিহতের এলাকায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাযায় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, স্থানীয় ও এলাকাবাসী এবং ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক শতাধিক লোক অংশগ্রহণ করেন।

 

এ বিষয়ে কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, বিষয়টি আমি জানতে পেরে তাৎখনিক ঘটনাস্থলে ছুটে আসি। তখন আমিসহ সকলে সাবেক ইউপি সদস্য দুলাল আলমের মাথায় বড় ধরনের আঘাতের চিহৃ দেখতে পেয়েছি। আমরা চাই, প্রকৃত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

 

তিনি আরো বলেন, দুলাল আলমের বাড়ি নোয়াপাড়া গ্রামের পূর্বপাড়া। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, তিনি আত্মীয়তার সম্পর্কের পরিচয়ে একই গ্রামের পশ্চিম পাড়া মুন্সী বাড়িতে প্রায় সময় আসতেন এবং তার মরদেহ উদ্ধারের আগের দিন সন্ধ্যায় তিনি এই বাড়িতে এসেছেন।

 

এদিকে সাবেক ইউপি সদস্য দুলাল আলমের মরদেহ উদ্ধারের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মী ও ছেলে তামিম’সহ তার স্বজনরা জানান, নিহতের মাথা’সহ শরীরে একাধিক আঘাতের চিহৃ রয়েছে। তারা হত্যা দাবী করে বিষয়টির তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

চাঁদপুরের হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভুঁইয়া বলেন, দুইজনকে সন্দিগ্ধ আসামি হিসেবে আদালতে প্রেরণ এবং বাকি দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD