1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
পুকুরে আওয়ামী লীগ নেতার লাশ দেখে চিৎকার, পরে নিজেই আটক রামগতির আলেকজান্ডারে ঘুরতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের আতঙ্কের নাম ওসি হাফিজুর রহমান পিপিএম,মিরপুর মডেল থানায় যোগদানের পর অপরাধ দমনে তৎপরতা, স্বস্তি ফিরছে সাধারণ মানুষের মধ্যে দুমকিতে ৩ ইউনিয়নে প্রশাসক নিয়োগ রাজশাহীতে হুইপ অপুকে ফুলেল শুভেচ্ছায় বরণ দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত ঠাকুরগাঁও সীমান্তে দেখা মিলল চিতাবাঘের, আতঙ্কে এলাকাবাসী রাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গা ও দর্শনা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৫ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত ও আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। পুঠিয়ায় রাতের আঁধারে বাল্যবিবাহের আয়োজন, এসি ল্যান্ডের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, অভিভাবকদের মুচলেকা

দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

 

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ

 

বগুড়া দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত হয়েছেন। ১৩ নভেম্বর শুক্রবার ভোর ৬টার দিকে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কে খাদ্যগুদামের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত সিএনজি চালক মোজাফফর হোসেন (৪০) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দেবীশাউল এলাকার মোঃ মজিবর প্রামানিকের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে সিএনজিতে গ্যাস নেওয়ার জন্য সিএনজি চালিত অটোরিকশা নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলেন চালক মোজাফফর হোসেন। সিএনজি চালিত অটো রিকশাটি দুপচাঁচিয়া খাদ্যগুদামের সামনে পৌছিলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।এবং সিএনজি চালিত অটো রিকশাটি দুমড়ে মুছরে যায়, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোজাফফর হোসেনকে মৃত ঘোষণা করেন।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান জানান, লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD